মাদারীপুরের শিবচরে আড়িয়াল খাঁ নদে গোসল করতে নেমে তলিয়ে যাওয়া এক কিশোরীর লাশ পাওয়া গেছে দুই দিন পর।
মারা যাওয়া জান্নাতুল আক্তার (১৬) উমেদপুর ইউনিয়নের কাঁচিকাটা এলাকার প্রবাসী গনি ফকিরের মেয়ে। সে স্থানীয় একটি মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্রী ছিল। আজ সোমবার ভোরে নিলখী ইউনিয়নের চরকামারকান্দি এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। গত শনিবার দুপুরে নদে গোসল করতে গিয়ে স্রোতের টানে তলিয়ে যায় সে।
পরিবার সূত্রে জানা গেছে, জান্নাতুল গত শুক্রবার চরশ্যামাইল এলাকায় ফুপুর বাড়িতে বেড়াতে যায়। শনিবার দুপুরে ফুপাতো বোন তাবাসসুমকে নিয়ে পাশের নদে গোসল করতে যায়। সাঁতার না জানায় অল্প পানিতে নেমেই গোসল করছিল। হঠাৎ করে ঢেউ ও স্রোতের টানে সে তলিয়ে যায়। পরে তাবাসসুম বাড়িতে গিয়ে খবর দিলে আশপাশের লোকজন এসে খোঁজাখুঁজি শুরু করে। শেষে মাদারীপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসেও তার কোনো খোঁজ পায়নি।
আজ ঘটনাস্থল থেকে তিন-চার কিলোমিটার দূরে জান্নাতুলের মরদেহ ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা। পরে মরদেহটি উদ্ধার করা হলে শনাক্ত করে পরিবারের লোকজন। বিষয়টি নিশ্চিত করেছেন শিবচরের কলাতলা নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. সাইদুল ইসলাম।
জান্নাতুলের চাচা মো. সোহেল বলেন, ‘সোমবার ভোরে পানিতে ভেসে উঠে আমার ভাতিজির লাশ। স্রোতের টানে ভাটিতে চলে গিয়েছিল। এ জন্য শনিবার খুঁজে পাইনি।’

জামালপুরের ইসলামপুরে কোরবানি গরুর মাংস খাওয়ার সময় গলায় আটকে ইয়াসিন মিয়া (১২) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার গাইবান্ধা ইউনিয়নের পোড়ারচর নয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
গোপালগঞ্জে বাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত বাগেরহাটের চিতলমারী উপজেলার দুই তরুণ শোয়াইব শেখ এবং শয়ন ঢালীর দাফন ও শেষকৃত্য সম্পন্ন হয়েছে।
২ ঘণ্টা আগে
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচজনের মধ্যে পিরোজপুরের নাজিরপুর উপজেলার একই পরিবারের তিন সদস্য রয়েছে। তাদের বাড়ি নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়নে। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে শহরতলির বেদগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
ঈদুল আজহায় পশু কোরবানির পর রাজধানীজুড়ে বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করেছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন। আজ বৃহস্পতিবার (২৮ মে) দুপুর থেকে নগরীর বিভিন্ন পাড়া-মহল্লায় পরিচ্ছন্নতাকর্মীদের বর্জ্য সংগ্রহ করতে দেখা গেছে।
৬ ঘণ্টা আগে