
মাদারীপুরের কালকিনিতে এইচএসসি পরীক্ষার কেন্দ্রের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার (২৭ মে) সকালে এই কর্মসূচি পালন করেন কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা। তাঁরা ঢাকা-বরিশাল মহাসড়কের কালকিনির ভুরঘাটায় অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় সড়কের দুই পাশে প্রায় ৪ কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়।
সূত্রে জানা গেছে, কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজের এইচএসসি পরীক্ষার কেন্দ্র দীর্ঘদিন ধরে ডাসার উপজেলায় হয়ে আসছে। এদিকে ডাসার উপজেলার পরীক্ষার্থীদের কেন্দ্র ডাসারেই হয়। এতে নিজ উপজেলায় পরীক্ষার কেন্দ্র না থাকায় ভোগান্তিতে পড়ে শিক্ষার্থীরা। তাই কালকিনিতে এইচএসসি পরীক্ষার কেন্দ্র রাখার দাবিতে বেশ কিছু দিন ধরে আন্দোলন করে আসছে পরীক্ষার্থীরা।
গত ১০ দিন ধরে প্রশাসন তাদের আশ্বাস দিলেও কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। তাই আগে ঘোষণা দেওয়া কর্মসূচির অংশ হিসেবে আজ কালকিনি উপজেলার ভুরঘাটা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।

এ সময় শিক্ষার্থীরা ব্যানার-ফেস্টুন হাতে নানান স্লোগান দেন। এতে ঘণ্টাব্যাপী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে প্রশাসনের আশ্বাসে দুপুর ১২টার দিকে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। এ সময় শিক্ষার্থীরা ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন। তাঁদের দাবি মেনে না দিলে আগামী দিনে স্থায়ীভাবে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধসহ বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন শিক্ষার্থীরা।
কলেজের শিক্ষার্থী সামি, রাতুল, সিমা, মাহমুদাসহ একাধিক শিক্ষার্থী জানায়, ‘আমাদের উপজেলায় পরীক্ষার কেন্দ্র না হলে বৃহত্তর আন্দোলন করা হবে। আমরা কিছুতেই অন্য উপজেলায় গিয়ে পরীক্ষা দেব না।’
কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উত্তম কুমার দাশ বলেন, ‘শিক্ষার্থীদের দাবির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে। সংশ্লিষ্ট অধিদপ্তর ও মন্ত্রণালয় বিষয়টি বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে আশা করছি।’

দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদী এখন হুমকির মুখে। নিষেধাজ্ঞা অমান্য করে অবাধ বালু উত্তোলন ও চর কেটে নেওয়ায় নদীর জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, ঝুঁকিতে পড়ছে শতাধিক বসতবাড়ি ও বিস্তীর্ণ কৃষিজমি। অভিযোগ রয়েছে, রাজনৈতিক নেতাদের ছত্রচ্ছায়ায় বালু লুট চলছে।
৩ মিনিট আগে
চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রশিবির ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। মঙ্গলবার (২১ এপ্রিল) রাত ৯টা ২০ মিনিটে টিএসসির পায়রা চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে ভিসি চত্বর, মল চত্বর, সূর্যসেন হল, কলাভবন, মধুর ক্যান্টিন ও কেন্দ্রীয় মসজিদ হয়ে রাজু ভাস্কর্যে...
৩৮ মিনিট আগে
গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার পল্লী বিদ্যুৎ দীঘিরপাড় এলাকায় অবস্থিত আহসান কম্পোজিট কারখানায় বার্ষিক ছুটির বকেয়া টাকার দাবিতে শ্রমিকেরা কর্মবিরতি পালন করে বিক্ষোভ ও ভাঙচুর চালিয়েছেন। মঙ্গলবার সকালে তাঁরা বিক্ষোভ ও ভাঙচুর চালান। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
বরিশাল জেলা বাস মালিক সমিতির সভাপতি মোশারফ হোসেন বলেন, ‘৫৫০ টাকা করে ভাড়া নেওয়া হতো। এখন কেন ৫০ টাকা বাড়িয়েছে, তা বলতে পাড়ছি না।’ তিনি বলেন, ‘পরিবহনমালিকেরা এটা বলতে পারবেন।’
২ ঘণ্টা আগে