Ajker Patrika

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯০৮ মামলা, সবচেয়ে বেশি মিরপুরে

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯০৮ মামলা, সবচেয়ে বেশি মিরপুরে

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে ১ হাজার ৯০৮টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এ সময় ৬৯৬টি গাড়ি ডাম্পিং এবং ৩৬৭টি গাড়ি রেকার করা হয়েছে।

গতকাল সোমবার (১০ আগস্ট) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করা হয় বলে জানিয়েছে ডিএমপি। আজ মঙ্গলবার (১১ আগস্ট) এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা মহানগর পুলিশ।

ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, সবচেয়ে বেশি মামলা হয়েছে ট্রাফিক-মিরপুর বিভাগে। এ বিভাগে ৪০টি বাস, ২৮টি ট্রাক, ৪৩টি কাভার্ডভ্যান, ৪৮টি সিএনজি ও ১৮০টি মোটরসাইকেলসহ মোট ৪৫৩টি মামলা করা হয়েছে।

ট্রাফিক-মতিঝিল বিভাগে ২৭৭ টি, গুলশান বিভাগে ২১৯ টি, ওয়ারী বিভাগে ২১৬ টি, তেজগাঁও বিভাগে ১৯২ টি, উত্তরা বিভাগে ২৩৮ টি, লালবাগ বিভাগে ১৫৭টি এবং রমনা বিভাগে ১৫৬টি মামলা করা হয়েছে।

এর মধ্যে রমনা বিভাগে ১০টি বাস, একটি ট্রাক, পাঁচটি কাভার্ডভ্যান, ১৪টি সিএনজি ও ৩৭টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা হয়। লালবাগে ১২টি বাস, ১৫টি ট্রাক, চারটি কাভার্ডভ্যান, ১৩টি সিএনজি ও ৭৪টি মোটরসাইকেল; মতিঝিলে ১১টি বাস, একটি ট্রাক, ১৪টি কাভার্ডভ্যান, ৫৮টি সিএনজি ও ১৩৫টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা করা হয়।

ওয়ারী বিভাগে ৩৭টি বাস, ২৯টি ট্রাক, ১৫টি কাভার্ডভ্যান, ২৭টি সিএনজি ও ৫৪টি মোটরসাইকেল; তেজগাঁওয়ে ২৪টি বাস, চারটি ট্রাক, আটটি কাভার্ডভ্যান, ৩৬টি সিএনজি ও ৭৫টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা হয়েছে।

এ ছাড়া উত্তরা বিভাগে ২৮টি বাস, নয়টি ট্রাক, সাতটি কাভার্ডভ্যান, ৩৬টি সিএনজি ও ৮৭টি মোটরসাইকেল এবং গুলশান বিভাগে ৩৪টি বাস, দুটি ট্রাক, আটটি কাভার্ডভ্যান, ৩১টি সিএনজি ও ৭০টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিএমপি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত