
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালকের পদত্যাগ দাবিতে আজ মঙ্গলবার দুপুরে একদল চিকিৎসক পরিচালকের কক্ষে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এতে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান নিজ কক্ষে অবরুদ্ধ হয়ে পড়েন। দুপুর ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ অবস্থান কর্মসূচি চলে।
পরে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও ড্যাবের নেতাদের হস্তক্ষেপে চিকিৎসক ও শিক্ষার্থীরা কক্ষ থেকে বের হয়ে যান।
ড্যাবের মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল বলেন, ‘যে বিষয নিয়ে জটিলতা হয়েছিল তা সমাধানের পথে। যে যার কাজে ফিরে গেছেন। বর্তমানে সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকদ্বয় ভিতরে বসে কথা বলছেন, উনারা বিস্তারিত জানাবেন।’
চিকিৎসক ও শিক্ষার্থীদের অভিযোগ, পরিচালক আওয়ামী লীগের আমলে নিয়োগ পেয়েছেন এবং তিনি দুর্নীতির সঙ্গে জড়িত। তাদের দাবি, হাসপাতালের এক কর্মকর্তার বদলির সিদ্ধান্ত হয়েছিল, কিন্তু সেই বদলি ঠেকিয়ে দেন পরিচালক। অভিযোগ অনুযায়ী, ওই কর্মকর্তার সঙ্গে তিনি একসঙ্গে দুর্নীতি করতেন। চিকিৎসক ও শিক্ষার্থীদের আরও অভিযোগ, পরিচালক ‘ফ্যাসিস্টের দোসর’ এবং জুলাইয়ে আহত শিক্ষার্থীদের চিকিৎসা দিতে বাধা প্রদান করেছেন।
এর আগে সোমবার দুপুরে এক প্রশাসনিক কর্মকর্তার বদলিকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়। চিকিৎসকেরা ওই কর্মকর্তার কক্ষে তালা মারতে গেলে এক কর্মচারী বাধা দেন। এ সময় চিকিৎসকদের বিরুদ্ধে ওই কর্মচারীকে মারধরের অভিযোগ ওঠে।

নাটোরের নলডাঙ্গা উপজেলার হালতি বিলে মাছ ধরতে গিয়ে আকস্মিক ঝড় ও উত্তাল ঢেউয়ে নৌকা থেকে পড়ে যান বাবা-ছেলে। বাবা হবি প্রামাণিক প্রাণে বাঁচলেও দুই ঘণ্টা পর ছেলে সোদু ইসলাম (৩৫) মরদেহ উদ্ধার করা হয়।
৪ মিনিট আগে
দিনভর কাঠ কাটা, কাঠে নকশা করা, নানা ধরনের আসবাবপত্র তৈরি শেষে ক্লান্ত শরীরে বাড়ি ফেরা। স্ত্রী-সন্তান, পরিবার ও পেশাগত দায়িত্ব সামলানোর পরও পড়াশোনায় ফেরার স্বপ্ন তাঁকে কেবলই তাড়িয়ে বেড়াত। সেই স্বপ্ন পূরণে ৪৫ বছর বয়সে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন ...
৮ মিনিট আগে
দাদিকে হত্যার দায়ে মো. খলিল মোড়ল ওরফে ইরফানকে (২১) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন খুলনার বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনাল। একই সঙ্গে তাঁকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
৩৫ মিনিট আগে
চট্টগ্রাম নগরের বায়েজিদ এলাকার ১৭ বছর আগের একটি হত্যা মামলায় আদালতের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি জিয়াবুল হককে কক্সবাজার সদর উপজেলা থেকে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার দিবাগত রাত পৌনে ১১টায় র্যাব-৭ ও র্যাব-১৫-এর যৌথ অভিযানে তাঁকে আটক করা হয়।
৩৮ মিনিট আগে