
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ছোট সতী নদীতে অজ্ঞাত এক যুবকের (৩০) লাশ ভাসতে দেখা গেছে। আজ বুধবার সকালে উপজেলার ভেলাবাগুড়ি ইউনিয়নের কাসিমবাজার এলাকায় জামবাড়ী সতী নদীতে লাশটি ভাসতে দেখা যায়।
পুলিশ ও স্থানীয়রা জানান, জামবাড়ী সতী নদীর তীরে কাজ করতে গিয়ে স্থানীয়রা লাশটি ভাসতে দেখে পুলিশে খবর দেয়। তবে স্থানীয়রা কেউ তার পরিচয় নিশ্চিত করতে পারেননি। নিহতের পরনে শুধুই একটি জিন্স প্যান্ট। দুর্বৃত্তরা তাঁকে হত্যা করে স্রোতহীন এই নদীতে লাশ ফেলে পালিয়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন্নবী বলেন, স্থানীয়দের খবরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার ও তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের বিড়াবাড়ি বাজারে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। আজ শনিবার ভোর ৪টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) গাঁজা, ইয়াবাসহ চার নির্মাণশ্রমিককে আটক করা হয়েছে। শুক্রবার (৬ মার্চ) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে তাঁদেরকে আটক করেন প্রধান ফটকে দায়িত্বরত নিরাপত্তাকর্মীরা। এদিকে একই রাতে মদসহ এক বহিরাগত রিকশাচালককে আটক করা হয়েছে।
১ ঘণ্টা আগে
গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চলে চ্যানেল আই অফিসের সামনে ইউটার্ন নেওয়ার সময় ঘটনাটি ঘটে। আহত অবস্থায় যাত্রী ও চালককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।
১ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, নেতা-কর্মীরা ‘ঐতিহাসিক ৭ মার্চ সফল হোক’ লেখা একটি ব্যানার হাতে সমবেত হন। ব্যানারে শেখ মুজিবুর রহমান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর ছবি রয়েছে। ব্যানারের নিচে ‘শরীয়তপুর জেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠন’ লেখা।
১ ঘণ্টা আগে