লালমনিরহাটের আদিতমারী উপজেলায় জমি নিয়ে সংঘর্ষে আছিয়া বেগম (৮৫) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছেন। এক নারীকে আটক করেছে পুলিশ।
আজ শনিবার সকালে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের উত্তর গোবধা গ্রামে এ সংঘর্ষ হয়। আছিয়া বেগম ওই গ্রামের মৃত আফার উদ্দিনের স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানায়, উত্তর গোবধা গ্রামের মৃত আফার উদ্দিনের ছেলে আব্দুল জলিল ওরফে দলিলের সঙ্গে ৭৪ শতাংশ জমি নিয়ে বিরোধ তাঁর চাচাতো ভাই একই এলাকার মৃত সোলেমান ধোন্দার ছেলে মতিয়ার রহমানের। জমি নিয়ে উভয় পক্ষের একাধিক মামলা থাকলেও বিরোধপূর্ণ জমির ১০ শতাংশে জলিলদের বসতি এবং বাকি সম্পত্তি মতিয়ারদের দখলে। আদালতে সাম্প্রতিক সময়ে রায় পান মতিয়ার। সাম্প্রতিক সময়ে স্থানীয় বৈঠকে মানবিক কারণে জলিলের বসতির ১০ শতাংশ ছেড়ে দেওয়ার দাবি তোলা হলে মতিয়াররা তাতে আপত্তি জানান। তাঁরা জলিলের বাড়ি করার জন্য অন্য কোথাও থেকে জমি দেওয়ার প্রতিশ্রুতি দেন, কিন্তু জলিল বাড়ি সরাতে আপত্তি জানান।
এ অবস্থায় শনিবার মতিয়াররা তাদের পূর্ব থেকে দখলীয় জমিতে হালচাষ করতে গেলে বাধা দেন জলিলের লোকজন। এ নিয়ে বিতর্ক থেকে উভয় পক্ষ সংঘর্ষে জড়ায়। সংঘর্ষে ছেলে জলিলকে বাঁচাতে গিয়ে বৃদ্ধা আছিয়া বেগম প্রতিপক্ষের লাঠির আঘাতে ঘটনাস্থলে মারা যান। এ ঘটনায় আরও তিনজন আহত হন। তাঁদের লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে আদিতমারী থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং মতিয়ার রহমানের ছোট ভাই রেজাউল ইসলামের স্ত্রীকে আটক করে।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আকবর বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক নারীকে আটক করা হয়েছে। আছিয়ার মৃতদেহ লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, প্রশাসন পরিচালনায় ব্যর্থতা, গণ-অভ্যুত্থানের প্রত্যাশা বাস্তবায়নে অক্ষমতা এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে বিএনপি সরকার অল্প সময়েই জনসমর্থন হারাতে শুরু করেছে।
২৩ মিনিট আগে
‘ভাই, আমার বাচ্চার জন্য একটু পানি দেন, টাকা দিচ্ছি’—এমন আকুতি শোনা যায় পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের বড়বাড়ি সীমান্তের জিরো লাইনে আটকে থাকা এক ব্যক্তির কণ্ঠে। পাশে থাকা শিশুটি তখন তৃষ্ণায় কাঁদছিল। টানা ৩৮ ঘণ্টার বেশি সময় ধরে সীমান্তে আটকে রয়েছে ১০ জন নারী-পুরুষ ও শিশু।
২৮ মিনিট আগে
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনায় দায়ের করা মামলায় বাসটির চালক, হেলপার ও সুপারভাইজারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৬ জুন) তাঁদের আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন এসবি সুপার ডিলাক্স পরিবহনের চালক ঝন্টু আলী...
৩৬ মিনিট আগে
কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে জংশনে সংঘর্ষে দুই ওসিসহ একাধিক পুলিশ সদস্য আহত এবং রেলওয়ে থানা ও স্টেশনে ভাঙচুরের ঘটনায় দেড় শতাধিক অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করেছে রেলওয়ে থানা-পুলিশ।
২ ঘণ্টা আগে