
লালমনিরহাটে সুড়ঙ্গ খুঁড়ে সোনালী ব্যাংকে ডাকাতির চেষ্টার ঘটনায় রতন ব্যাপারী (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার তাঁকে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করে পুলিশ।
এর আগে বুধবার রাতে লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি থেকে রতনকে গ্রেপ্তার করে পুলিশ। রতন ব্যাপারী বগুড়া সদর উপজেলার উত্তর চেলোপাড়া গ্রামের বাদল ব্যাপারীর ছেলে। তাঁর বিরুদ্ধে সারা দেশের বিভিন্ন থানায় চুরি, ছিনতাই, ডাকাতি, অপহরণ, অস্ত্র ও মাদক আইনে ১৪টি মামলা রয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ব্যাংকের পেছনের দেয়ালের নিচে একটি সুড়ঙ্গ খুঁড়ে ব্যাংকে ঢোকার চেষ্টা করে দুর্বৃত্তরা। তবে ব্যাংকে কর্মরত চতুর্থ শ্রেণির একজন কর্মচারী বিষয়টি বুঝতে পেরে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসেন। এতে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশসহ ব্যাংকের কর্মকর্তারা আসেন। ঘটনাস্থল থেকে সুড়ঙ্গ খোঁড়া ও চুরির সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। প্রাথমিক তদন্তে টাকাসহ কোনো কিছুই খোয়া যায়নি বলে ব্যাংক কর্তৃপক্ষ দাবি করে। পরে লালমনিরহাট সদর থানায় অজ্ঞাত নামা আসামি করে মামলা দায়ের করেন ওই ব্যাংকের শাখা ব্যবস্থাপক রাজু মিয়া। এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
মামলায় অনুসন্ধান চালিয়ে বুধবার রাতে সদর উপজেলার বড়বাড়ি থেকে রতন ব্যাপারীকে গ্রেপ্তার করে সদর থানা-পুলিশ। তাঁকে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠায় পুলিশ। আদালতের বিচারক চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আহসান হাবিব আগামী ৪ ফেব্রুয়ারি রিমান্ড আবেদন শুনানির দিন ধার্য করে রতনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরনবী বলেন, অনুসন্ধান চালিয়ে রতনকে ব্যাংক ডাকাতির চেষ্টার মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ১৪টি হত্যা, চুরি, অস্ত্রসহ বিভিন্ন মামলা রয়েছে। তাঁকে পাঁচ দিনের রিমান্ডের আবেদনসহ আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
লালমনিরহাট আদালত থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বলেন, ব্যাংক ডাকাতির চেষ্টা মামলায় গ্রেপ্তার রতনকে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হয়। আদালতের বিচারক চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আহসান হাবিব আগামী ৪ ফেব্রুয়ারি রিমান্ড আবেদন শুনানির দিন ধার্য করে আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
উল্লেখ্য, সোমবার রাত ১২টার দিকে লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি সোনালী ব্যাংক শাখায় সুড়ঙ্গ খুঁড়ে ডাকাতির চেষ্টা করে দুর্বৃত্তরা। এ সময় নৈশপ্রহরীর চিৎকারে স্থানীয়রা এলে চুরির সরঞ্জাম ফেলে পালিয়ে যায় চক্রটি।

বিজিবি সূত্র জানায়, গত শুক্রবার ভোরে প্রাগপুর সীমান্তের ১৪৮/৩-এস সীমান্ত পিলার-সংলগ্ন এলাকা দিয়ে নারী-শিশুসহ ১২ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয় সীমান্তবাসীর সতর্ক অবস্থানের কারণে তাদের বাংলাদেশে ঢুকতে দেওয়া হয়নি।
১১ মিনিট আগে
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা সীমান্ত দিয়ে ১১ জনকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির তাৎক্ষণিক তৎপরতা ও স্থানীয় বাসিন্দাদের শক্ত অবস্থানের কারণে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।
১ ঘণ্টা আগে
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপন।স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদের...
১ ঘণ্টা আগে
কুড়িগ্রামের রৌমারী উপজেলার গয়টাপাড়া ও ইজলামারী সীমান্তপথে নারী-শিশুসহ ৯ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার (পুশ ইন) চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। স্থানীয় বাসিন্দাদের বাধা ও বিজিবির শক্ত অবস্থানের মুখে তারা সীমান্তের কাঁটাতারের এপারে অবস্থান করলেও বাংলাদেশে প্রবেশ করতে পারেনি।
১ ঘণ্টা আগে