
কুড়িগ্রামের রৌমারী উপজেলার গয়টাপাড়া ও ইজলামারী সীমান্তপথে নারী-শিশুসহ ৯ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার (পুশ ইন) চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। স্থানীয় বাসিন্দাদের বাধা ও বিজিবির শক্ত অবস্থানের মুখে তারা সীমান্তের কাঁটাতারের এপারে অবস্থান করলেও বাংলাদেশে প্রবেশ করতে পারেনি। এখনো এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
রোববার (১৪ জুন) সকাল ৬টার দিকে উপজেলার শৌলমারী ইউনিয়নের গয়টাপাড়া এবং সদর ইউনিয়নের ইজলামারী সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে।
বিজিবির তথ্য অনুযায়ী, গয়টাপাড়া সীমান্ত দিয়ে এক নারী, দুই শিশু ও তিন যুবককে এবং ইজলামারী সীমান্ত দিয়ে আরও তিনজনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়। তবে বিজিবি ও স্থানীয় বাসিন্দাদের প্রতিরোধে বিএসএফ পিছু হটে। বর্তমানে ঠেলে দেওয়া ৯ জন কাঁটাতারের এপারে অবস্থান করছে বলে জানা গেছে।
এদিকে সীমান্তে জড়ো হওয়া ব্যক্তিদের বাংলাদেশি নাগরিক বলে দাবি করেছে বিএসএফ। তবে বিজিবি তাদের পরিচয় যাচাই করছে বলে জানিয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। তবে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়াই বৈঠক শেষ হয় বলে জানায় বিজিবি।
জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, ‘পরিস্থিতি বিবেচনায় সীমান্তে নজরদারি ও জনবল বৃদ্ধি করা হয়েছে। স্থানীয় বাসিন্দারাও বিজিবিকে সহযোগিতা করছে।’ তিনি আরও বলেন, ‘ঠেলে দেওয়া ব্যক্তিরা বাংলাদেশি কি না, তা যাচাই করা হচ্ছে। তাঁরা বাংলাদেশি হলে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে ফেরত পাঠানোর বিষয়ে বিএসএফকে জানানো হয়েছে।’

দুপুর পর্যন্ত সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এলাকাবাসী ও জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে অবস্থান করছেন এবং বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।

নিহত কলিম উল্লাহ তাঁর মেয়েকে ধর্ষণের ঘটনায় থানায় মামলা করেন। মামলার তদন্তের জন্য পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে যায়। পুলিশ ঘটনাস্থল ত্যাগ করার পর অভিযুক্ত সয়ফুল্লাহ ও তাঁর ছেলে জুবের দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কলিম উল্লাহর ওপর হামলা করেন। এ সময় সয়ফুল্লাহ ধারালো দা দিয়ে কলিম উল্লাহর গলায় কোপ দিলে তিনি মাটিতে
৪ মিনিট আগে
খুলনা ক্রিসেন্ট জুট মিল লিজ নিয়ে পাটকল চালু না করে ফিড কারখানা চালুর প্রতিবাদে খালিশপুরে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে খালিশপুর ক্রিসেন্ট গেটের সামনে বন্ধ পাটকল শ্রমিকেরা এ কর্মসূচি পালন করেন।
৮ মিনিট আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বরিশাল নগরে শিশুদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আজ শনিবার নগরের অশ্বিনী কুমার টাউন হলে জাসাস বরিশাল জেলা দক্ষিণ শাখার উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
১৩ মিনিট আগে
গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অল্প সময়ের ব্যবধানে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও একজন আহত হয়েছেন। এ সময় গরুবোঝাই একটি পিকআপের পাঁচটি গরুও মারা যায়।
২৪ মিনিট আগে