
লালমনিরহাটে সুড়ঙ্গ খুঁড়ে সোনালী ব্যাংকে ডাকাতির চেষ্টা করেছে দুর্বৃত্তরা। তবে আশপাশের লোকজন বুঝতে পারায় তারা পালিয়ে যায়।
গতবার সোমবার রাত ১২টার দিকে সদর উপজেলার বড়বাড়ি সোনালী ব্যাংক শাখায় এ ঘটনা ঘটে। তবে ব্যাংকের টাকাসহ কোনো কিছুই খোয়া যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানান, ব্যাংকের পেছনের দেয়ালের নিচে একটি সুড়ঙ্গ খুঁড়ে ব্যাংকে ঢোকার চেষ্টা করে দুর্বৃত্তরা। তবে ব্যাংকে কর্মরত চতুর্থ শ্রেণির একজন কর্মচারী বিষয়টি বুঝতে পেরে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে। এতে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশসহ ব্যাংকের কর্মকর্তারা ছুটে আসেন। ব্যাংক থেকে টাকাসহ অন্য কিছু খোয়া গেছে কি না, তা জানতে অনুসন্ধান চালায় ব্যাংক কর্তৃপক্ষ, পুলিশ ও সেনাবাহিনী।
বড়বাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নাজমুল হুদা লিমন বলেন, ব্যাংকটি থেকে টাকাসহ অন্য কিছু খোয়া গেছে কি না, তা জানতে অনুসন্ধান চালাচ্ছে ব্যাংক কর্তৃপক্ষ, পুলিশ ও সেনাবাহিনী। তবে সর্বশেষ তথ্যমতে, কোন কিছুই খোয়া যায়নি ব্যাংকে। দুর্বৃত্তরা সুড়ঙ্গ খুঁড়লেও ভেতরে প্রবেশ করতে পারেনি।

লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরনবী ঘটনার সত্যতা নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, তদন্ত চলছে। তবে টাকা খোয়া যাওয়ার কোনো তথ্য পাওয়া যায়নি। দুর্বৃত্তরা ব্যাংকে প্রবেশের আগেই লোকজন বুঝতে পাওয়ায় তারা পালিয়ে যায়।

কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা সিরাজগঞ্জের দুটি মানহানির মামলায় স্থায়ী জামিন পেয়েছেন। রোববার অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত শুনানি শেষে তাঁর জামিন আবেদন মঞ্জুর করেন। আদালতে আত্মসমর্পণের আগে তিনি হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়েছিলেন।
৬ মিনিট আগে
মাস দেড়েক আগে সৌদি আরব থেকে ছুটিতে দেশে এসেছেন ২৬ বছরের যুবক রুবেল মিয়া। ইচ্ছা ছিল পরিবারের সঙ্গে আনন্দময় সময় কাটিয়ে আবার কর্মস্থলে ফিরে যাবেন। কিন্তু সড়ক দুর্ঘটনায় তাঁর সেই স্বপ্ন আর বাস্তব হলো না। রোববার (১৪ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর-মঠখোলা সড়কের...
৩৪ মিনিট আগে
মুন্সিগঞ্জ শহরের জমিদারপাড়া এলাকায় এক স্কুলছাত্রী ও তার মায়ের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় অভিযুক্ত স্থানীয় যুবক মো. শান্তকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৪ জুন) সকাল সাড়ে ৯টার দিকে শহরের জমিদারপাড়া এলাকায় ব্যবসায়ী জনি ইসলামের বাসায় এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
গোপালগঞ্জে একটি বেইলি ব্রিজ ভেঙে বালুভর্তি ট্রাক খালে পড়ে গেছে। এ সময় একটি ইজিবাইক ও একটি সাইকেলও খালে পড়ে যায়। দুর্ঘটনায় ট্রাকচালক, তাঁর সহকারী ও ইজিবাইকচালক আহত হয়েছেন। রোববার (১৪ জুন) সকাল সাড়ে ৮টার দিকে শহরের পাচুড়িয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে