
লালমনিরহাটের পাটগ্রামে কৃষি উন্নয়ন ও আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে অংশীদারদের সম্পৃক্ততা বাড়াতে মাঠ প্রশিক্ষণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৪ মে) দুপুরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই সমাবেশের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতীবান্ধা-পাটগ্রাম আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. সাইখূল আরিফিন ও অংশীদার প্রকল্পের জ্যেষ্ঠ তদারকি রংপুর অঞ্চলের কর্মকর্তা অশোক কুমার রায়। অন্যান্যদের মধ্যে উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তফা হাসান ইমাম, উপজেলা বিএনপির সভাপতি সপিকার রহমান ও সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান সোহেলসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত কৃষি উন্নয়ন কর্মসূচির আওতায় আয়োজিত এ সমাবেশে কৃষক, কৃষি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, কৃষিক্ষেত্রে আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, উৎপাদন খরচ কমানো এবং টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তুলতে মাঠভিত্তিক প্রশিক্ষণের গুরুত্ব অনেক। কৃষকদের হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে নতুন প্রযুক্তি ও চাষাবাদ পদ্ধতি সম্পর্কে কৃষকদের সচেতন করা এবং প্রধানমন্ত্রীর কৃষি ও কৃষকদের নিয়ে যে ভাবনা তা বাস্তবায়নে সবাইকে কাজ করতে হবে।

কাঁধের টিউমার অপসারণ করাতে গিয়ে ‘ভুল অস্ত্রোপচারে’ মারা গেছেন কৃষক ওসমান গণি (৫৫)। একই চিকিৎসকের ভুল অস্ত্রোপচারের শিকার হয়ে পঙ্গু হওয়ার পথে আরও তিনজন নারী-পুরুষ।
৫ ঘণ্টা আগে
তিস্তার পানি কমছে, কিন্তু কমছে না নদীপাড়ের মানুষের উদ্বেগ-উৎকণ্ঠা। বরং পানি নামার সঙ্গে সঙ্গে রংপুরের গঙ্গাচড়া উপজেলায় নদীর দুই তীরে শুরু হয়েছে ভয়াবহ ভাঙন। স্থানীয়দের দাবি, জিও ব্যাগ ফেলে সাময়িকভাবে ভাঙন ঠেকানো গেলেও স্থায়ী সমাধান মিলবে না। তিস্তা খনন ছাড়া এই সংকটের কোনো বিকল্প নেই।
৫ ঘণ্টা আগে
পার্বত্য অঞ্চলের দরিদ্র মানুষের ভাগ্যবদল, আমিষের চাহিদা পূরণ এবং ক্ষুদ্র খামারিদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রাণিসম্পদ অধিদপ্তরের তিন বছর মেয়াদি প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। সেই সঙ্গে পাহাড়ি জনপদের ভূপ্রকৃতি ও প্রথাগত প্রাণী পালনের রীতি উপেক্ষা করে অবাস্তব পরিকল্পনার কারণে প্রকল্পের উদ্দেশ্যও...
৫ ঘণ্টা আগে
বঙ্গোপসাগরে ভাসমান এলএনজি টার্মিনালের (এফএসআরইউ) যান্ত্রিক ত্রুটি মেরামত না হওয়ায় দেশজুড়ে তীব্র গ্যাস-সংকটের সুরাহা হয়নি। মেরামতকাজ শুরু হলেও টার্মিনালটি কবে চালু হবে, তা নিশ্চিত করে জানাতে পারেনি পেট্রোবাংলা বা জ্বালানি মন্ত্রণালয়। ফলে গ্যাসের এই তীব্র সংকট শিগগির কাটছে না।
৬ ঘণ্টা আগে