লালমনিরহাটে চাচাতো বোনের শাবলের আঘাতে আহত ভাই সুমন মারা গেছেন। এ ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে।
শনিবার (১১ এপ্রিল) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুমন মারা যান। এর আগে গতকাল শুক্রবার রাতে লালমনিরহাট শহরের তেলিপাড়া এলাকায় চাচাতো ভাইবোনদের মধ্যে জমি নিয়ে হামলায় সুমন আহত হন। সুমন ওই এলাকার আব্দুস সাত্তারের ছেলে।
আটকরা হলেন তেলিপাড়া এলাকার আব্দুস সোবহান ও তাঁর মেয়ে রোজিনা বেগম।
পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে আব্দুস সোবহান ও আব্দুস সাত্তারের ছেলে সুমনের পরিবারের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। তার জের ধরে গতকাল শুক্রবার রাতে উভয় পরিবারের মাঝে বাগ্বিতণ্ডা থেকে মারামারির ঘটনা ঘটে। এতে শাবলের আঘাতে সুমন মারাত্মক জখম হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে যান। পরে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে সুমন মারা যান। এ ঘটনায় সুমনের পরিবার সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ আব্দুস সোবহান ও তাঁর মেয়ে রোজিনা বেগমকে আটক করে।
লালমনিরহাট সদর থানার পরিদর্শক (তদন্ত ) সজীব বলেন, সুমন হত্যার অভিযোগে এজাহার নামীয় আব্দুস সোবহান ও তাঁর মেয়ে রোজিনাকে আটক করা হয়েছে।

কক্সবাজারের টেকনাফ উপজেলায় অপহৃত চার রোহিঙ্গাকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় মানব পাচারকারী চক্রের দুই সদস্যকে আটক করা হয়। জিম্মি ব্যক্তিদের পরিবারের কাছ থেকে মুক্তিপণ না পেলে সাগরপথে মালয়েশিয়ায় পাচারের হুমকি দেওয়া হয়েছিল বলে র্যাব জানিয়েছে। আজ শনিবার (১১ এপ্রিল) বিকেলে
৬ মিনিট আগে
লক্ষ্মীপুরের কমলনগরে মো. কালু নামে এক ইটভাটার শ্রমিককে হাত বেঁধে নির্যাতনের ঘটনায় তিনি নিজে বাদী হয়ে মামলা করেছেন। গতকাল শুক্রবার রাতে কমলনগর থানায় দায়ের করা মামলায় অভিযুক্ত ইটভাটা সর্দার মো. ইসমাইল হোসেনসহ তার ৪ থেকে ৫ জন সহযোগীকে আসামি করা হয়েছে...
৯ মিনিট আগে
সৌদি আরবে নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে নোয়াখালীর সেনবাগের এক যুবক নিহত হয়েছেন। তাঁর নাম মোহাম্মদ ইউছুফ (২৬)। স্থানীয় সময় গতকাল শুক্রবার বিকেলে সৌদি আরবের দাম্মাম শহরে একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় এই দুর্ঘটনা ঘটে। আজ শনিবার দুপুরে সেনবাগ উপজেলার ছাতারপাইয়া ইউনিয়ন পরিষদের...
১৬ মিনিট আগে
রাজধানীর কাফরুলের বিজয় রাকিন সিটির প্রশাসক আবু মো. ইশতিয়াক আজিজের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন বাসিন্দারা। বিজয় রাকিন সিটির ভেতরে আজ শনিবার (১১ এপ্রিল) বিকেলে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়।
২১ মিনিট আগে