
লালমনিরহাটের পাটগ্রামে ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার সৎবাবার বিরুদ্ধে। এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে আজ বৃহস্পতিবার দুপুরে পাটগ্রাম থানায় মামলা করেছেন।
ঘটনার পর থেকে অভিযুক্ত সৎবাবা সেলিম হোসেন (৩৫) পলাতক ছিলেন। তবে আজ বিকেল ৬টার দিকে তাঁকে উপজেলার সীমান্তবর্তী একটি এলাকা থেকে গ্রেপ্তার করে পাটগ্রাম থানা-পুলিশ।
গতকাল বুধবার (২৬ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে। কিশোরী লালমনিরহাট সদর উপজেলার একটি এতিমখানা মাদ্রাসায় আরবি পড়ত।
মামলার বাদী ও কিশোরীর মায়ের অভিযোগ, গতকাল বুধবার কিশোরী মেয়েকে মামার বাড়ি বেড়াতে নিয়ে যান সেলিম। সেখানে খাওয়া-দাওয়ার পর বাড়ি ফেরার পথে মেয়েকে একটি বাঁশঝাড়ে নিয়ে গিয়ে ধর্ষণ করেন অভিযুক্ত সৎবাবা। এরপর মেয়েটিকে সড়কে ফেলে যান।
উপায়ন্তর না পেয়ে কিশোরী স্থানীয় এক জনপ্রতিনিধির বাড়িতে গিয়ে আশ্রয় নেয়। সেখানে থেকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দিলে পাটগ্রাম থানা-পুলিশ গিয়ে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। এরপর আজ বৃহস্পতিবার সকালে পাটগ্রাম থানা-পুলিশ ভুক্তভোগী কিশোরীকে লালমনিরহাট সদর হাসপাতালে পাঠায়।
এ ব্যাপারে অভিযুক্ত সেলিম ইসলাম পলাতক ও মুঠোফোন বন্ধ থাকায় তাঁর বক্তব্য নেওয়া যায়নি।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে থানায় মামলা করেছেন। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। এখন আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ-ভারত আন্তঃসীমান্ত অপরাধ দমন, পুশইনসহ অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে বিজিবির আহ্বানে বাউরা ইউনিয়ন সীমান্তে এ বৈঠক অনুষ্ঠিত হয়...
১ মিনিট আগে
লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার দেনায়েতপুর গ্রামে ডাকাতিয়া নদীর সংযোগ খালে ডুবে মমিন (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে স্থানীয় বাসিন্দারা খাল থেকে তার লাশ উদ্ধার করেন।
১১ মিনিট আগে
রংপুরে হিমাগারে আলু সংরক্ষণের ভাড়া কমানোর দাবিতে আবারও আন্দোলনে নেমেছেন আলুচাষি ও ব্যবসায়ীরা। হিমাগারে ভাড়া কেজিপ্রতি ৫ টাকা ২০ পয়সা নির্ধারণের দাবি জানিয়েছেন তাঁরা। দাবি মানা না হলে রংপুর অঞ্চলের সব হিমাগারে তালা ঝুলিয়ে দেওয়ার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা...
৩৪ মিনিট আগে
আরামিট সিমেন্টের নামে ভুয়া চালান ও সাজানো ক্রয় দেখিয়ে ইসলামী ব্যাংক বাংলাদেশের চট্টগ্রামের জুবিলি রোড শাখা থেকে ১৪১ কোটি ৩০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, তাঁর স্ত্রী রুকমীলা জামানসহ ২৯ জনের বিরুদ্ধে তিনটি পৃথক মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিব
৩৬ মিনিট আগে