লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার দেনায়েতপুর গ্রামে ডাকাতিয়া নদীর সংযোগ খালে ডুবে মমিন (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে স্থানীয় গ্রামবাসী খাল থেকে শিশুটির লাশ উদ্ধার করেন।
নিহত মমিন রায়পুর পৌরসভার বয়াতি বাড়ির অটোচালক মো. দিদার হোসেন মনার ছেলে। মমিনের মা পাঁচ মাসের অন্তঃসত্ত্বা বলে জানিয়েছে পরিবার।
মমিনের বাবা মো. দিদার হোসেন মনা বলেন, দুপুরে বাড়ির পাশের খালপাড়ে অন্য শিশুদের সঙ্গে খেলছিল মমিন। খেলার একপর্যায়ে সে খালের পানিতে পড়ে তলিয়ে যায়। ধারণা করা হচ্ছে, পা পিছলে খালের পানিতে ডুবে যায় মমিন। খোঁজাখুঁজির সময় খালের পানিতে একটি জুতা ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা অটোচালক পরিবারটিকে খবর দেন।
পরিবারের সদস্যরা পরে মমিনের লাশ নিয়ে সরকারি হাসপাতালে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, ‘ঘটনাটি জানি না। খোঁজখবর নেওয়া হবে।’

বগুড়ার শেরপুরে ডিগ্রি ও চিকিৎসা সনদ ছাড়া চিকিৎসাসেবা দেওয়ার অভিযোগে সুনীল কুমার বিশ্বাস নামে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা ও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তাঁর চেম্বার থেকে মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ ওষুধসহ অস্ত্রোপচারের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
৩ মিনিট আগে
মানিকগঞ্জ সদরে সরকারি অ্যাম্বুলেন্সে অভিযান চালিয়ে ১ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় অ্যাম্বুলেন্সটি জব্দ করা হয়।
৮ মিনিট আগে
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে পৃথক অভিযান চালিয়ে সাড়ে আট লাখ টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে এবং মালিকবিহীন একটি ইজিবাইক ও মোটরসাইকেল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)...
১১ মিনিট আগে
চায়না মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫ লাখ টাকার অনুদান পেয়েছেন নাটোরের বাগাতিপাড়ার ফাতেমা খানম। আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর হাতে সহায়তার চেক তুলে দেন।
২৪ মিনিট আগে