
লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের সাবেক সংসদ সদস্য ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেনের ব্যবহৃত কোটি টাকার একটি গাড়ি জব্দ করেছে পুলিশ। এ সময় গাড়ি থেকে দুজনকে আটক করে থানায় হস্তান্তর করা হয়েছে।
আজ সোমবার ভোরে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা এলাকা থেকে গাড়িটি জব্দ করা হয়। আটক ব্যক্তিরা হলেন সাবেক প্রতিমন্ত্রীর গাড়িচালক কাজল চন্দ্র রায় ও তাঁর সহযোগী আব্দুল আজিজ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া সীমান্তসংলগ্ন একটি বাড়ি থেকে গাড়িটি বের করা হয়। গাড়িটি ঢাকায় সাবেক প্রতিমন্ত্রীর ছেলে মাহমুদুল হাসান সোহাগের বাসায় ঈদের খাবার পৌঁছে দিতে যাচ্ছিল বলে জানা যায়।
গাড়িটি সন্দেহজনকভাবে চলাচল করতে দেখে স্থানীয়রা সেটিকে ধাওয়া করেন। পরে কালীগঞ্জ উপজেলার কাকিনা চাঁপারতল পেট্রলপাম্পের কাছে পৌঁছালে এলাকাবাসী গাড়িটি আটক করে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়িটি জব্দ করে এবং গাড়িতে থাকা চালক ও তাঁর সহযোগীকে আটক করে থানায় নিয়ে যায়।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গাড়িটি জব্দ করা হয়েছে এবং দুজনকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ডাকাতদের হামলায় নজরুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। উপজেলার মুক্তিশপুর এলাকায় বুধবার দিবাগত রাত সাড়ে ১২টায় এ ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের মুক্তিশপুর গ্রামের গাজী মিয়ার ছেলে।
১১ মিনিট আগে
চট্টগ্রাম মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করার অংশ হিসেবে নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। আজ বৃহস্পতিবার (১৪ মে) সকাল ৮টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিশেষ নজরদারি...
২২ মিনিট আগে
মৌলভীবাজার জেলা শহরের মুসলিম কোয়ার্টার এলাকার একটি বাসা থেকে শুক্লা সেন (২৪) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি মৌলভীবাজার আধুনিক চক্ষু হাসপাতালে চাকরি করতেন। গতকাল বুধবার সন্ধ্যায় স্থানীয় বাসিন্দারা ওই তরুণীকে তাঁর নিজ কক্ষে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
২৮ মিনিট আগে
কোরবানির ঈদকে সামনে রেখে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ছোট-বড় গরুর খামারগুলোতে এখন চলছে ব্যস্ত সময়। সারা বছর যত্নে লালন-পালন করা পশু বিক্রি করে বড় লাভের আশায় দিনরাত পরিশ্রম করছেন খামারিরা। ঈদ উপলক্ষে খামারগুলোতে চলছে বাড়তি পরিচর্যা, পুষ্টিকর খাবার সরবরাহ এবং শেষ মুহূর্তের প্রস্তুতি।
১ ঘণ্টা আগে