Ajker Patrika

পণ্যবাহী ট্রাক উল্টে পড়ল মরিচখেতে, কৃষক নিহত

লালমনিরহাট প্রতিনিধি 
পণ্যবাহী ট্রাক উল্টে পড়ল মরিচখেতে, কৃষক নিহত
লালমনিরহাট-রংপুর মহাসড়কে চিনিপাড়া এয়ারপোর্ট এলাকায় ট্রাক উল্টে মরিচখেতে পড়ে। ছবি: আজকের পত্রিকা

লালমনিরহাটে পণ্যবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে মরিচখেতে পড়ে মনছের আলী (৬৩) নামে এক কৃষক নিহত হয়েছেন। শুক্রবার সকালে লালমনিরহাট-রংপুর মহাসড়কের সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের চিনিপাড়া এয়ারপোর্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মনছের আলী ওই এলাকার পয়ের উল্ল্যাহর ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মনছের আলী নিজ বাড়ির পাশের মরিচখেত দেখতে যান। এ সময় রংপুর থেকে লালমনিরহাটগামী একটি পণ্যবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

দুর্ঘটনার পর উত্তেজিত স্থানীয়রা ট্রাকের চালক ও সহকারীকে আটক করে নিরাপদ সড়কের দাবিতে সড়ক অবরোধ করেন। প্রায় এক ঘণ্টা অবরোধের পর লালমনিরহাট সদর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ উদ্ধার করে।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ জানান, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আটক চালক ও হেলপারকেও ছেড়ে দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত