
সুনামগঞ্জের জগন্নাথপুরে আদালত থেকে জামিনে বের হয়ে আসামিপক্ষ বাদীপক্ষের বাড়িতে হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ সময় ঘরবাড়ি ও একটি সিএনজিচালিত অটোরিকশাও ভাঙচুর করা হয়। এ ঘটনায় নারী, শিশুসহ তিনজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ইসলামপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন মামলার বাদী আব্দুল গফফার (৪০), তাঁর স্ত্রী মিলন বেগম (৩২) ও ছেলে বিশাল আহমদ (১২)। আব্দুল গফফারকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৫ মার্চ উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ইসলামপুর গ্রামের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ খানের নামে বন্দোবস্তকৃত জমিতে গিয়ে চাঁদা দাবি করেন যুবদল নেতা নিজাম উদ্দিন। চাঁদা না পেয়ে নিজামের নেতৃত্বে বসতঘরে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। ওই ঘটনায় ১৭ মার্চ মুক্তিযোদ্ধার বড় ছেলে বাদী হয়ে জগন্নাথপুর থানা যুবদল নেতা নিজাম উদ্দিনকে প্রধান আসামি করে ১৩ জনের নামে মামলা করেন।
মামলার পরদিন ১৮ মার্চ প্রধান আসামিকে এবং ৭ এপ্রিল মামলার ৩ নম্বর আসামি মজনু মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের ২৮ দিন পর নিজাম ও ২২ দিন পর মজুন মিয়া জামিনে বের হয়ে আসেন। এরই মধ্যে ২ নম্বর আসামি সিহাব উদ্দিন ছাড়া বাকি আসামিরা আদালত থেকে জামিন নেন। মামলা দায়েরের পর থেকেই একাধিকবার বাদীপক্ষের ওপর হামলার চেষ্টা করে আসছিল আসামিপক্ষের লোকেরা। কারাগারে থাকা দুই আসামি জামিনে বের হয়ে আসায় সংঘবদ্ধভাবে এ হামলা করা হয়েছে বলে অভিযোগ বাদীপক্ষের।
বাদী আব্দুল গফফার অভিযোগ করে বলেন, ‘জামিনে বের হয়েই আসামিরা সংঘবদ্ধভাবে আমাদের বাড়িতে হামলা চালিয়েছে এবং ভাঙচুর করেছে। এমনকি আমার জীবিকার একমাত্র সিএনজিটিও ভেঙে দিয়েছে।’
তবে আসামিপক্ষের এক সদস্য দাবি করেন, জমি নিয়ে বিরোধের জেরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে।
এ ব্যাপারে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, মুক্তিযোদ্ধা পরিবারের ওপর আবারও হামলার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখনো লিখিত অভিযোগ পাইনি; পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়দের অভিযোগ, মাদকের সহজলভ্যতার কারণে চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধের প্রবণতাও বৃদ্ধি পেয়েছে। এদিকে ১৯ জুলাই আদাবাড়িয়া ইউনিয়নের গড়ুরা এলাকা থেকে উদ্ধার হওয়া ৪০০ বোতল ফেনসিডিল আত্মসাতের অভিযোগ ওঠে তেকালা পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) ফিরোজ হোসেনের বিরুদ্ধে।
৫ মিনিট আগে
কয়েক বছর আগে সিঙ্গাপুর প্রবাসী আল আমিনের সঙ্গে মোবাইল ফোনের মাধ্যমে বিয়ে হয় রিয়ার। এরপর গত আড়াই বছর আগে আল আমিন দেশে আসে এবং দুই মাস থেকে আবার চলে যায়। বাচ্চা নেওয়ার চেষ্টা করছিলেন, তবে বাচ্চা হচ্ছিল না। এসব বিষয় নিয়ে মানসিক সমস্যায় ভুগছিলেন রিয়া।
৯ মিনিট আগে
খুলনা নগরীর টুটপাড়া এলাকায় দুর্বৃত্তদের গুলিতে ইসমাইল (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, গুলি করার পাশাপাশি মৃত্যু নিশ্চিত করতে তাঁর মাথায় ধারালো অস্ত্র দিয়েও আঘাত করা হয়েছে...
২৩ মিনিট আগে
ফেনী সদর উপজেলার গোবিন্দপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে ছয় বছর বয়সী এক শিশুকে উত্ত্যক্ত করে সেই ঘটনার ভিডিও টিকটকে পোস্ট করার অভিযোগে মোজাম্মেল হোসেন প্রকাশ হোসাইন (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
৩৮ মিনিট আগে