
দুই মাসের নিষেধাজ্ঞা শেষে লক্ষ্মীপুরের মেঘনা নদীতে মাছ শিকারে নেমেছেন জেলার প্রায় ৫২ হাজার জেলে। বৃহস্পতিবার (১ মে) মধ্যরাত থেকে তারা মাছ ধরতে শুরু করেন। এরপর শুক্রবার সকাল থেকে মজুচৌধুরীহাট, মতিরহাট, লুধুয়া, চেয়ারম্যান ঘাট ও চর আলেকজান্ডারসহ বিভিন্ন ঘাটে ক্রেতা-বিক্রেতার হাঁকডাকে সরগরম হয়ে ওঠে মাছ বাজার।
তবে জেলেরা জানান, কাঙ্ক্ষিত পরিমাণে ইলিশ ধরা পড়ছে না। তুলনামূলকভাবে মাছ কম পাওয়ায় তাঁরা হতাশ হলেও আশা করছেন সামনে আরও বেশি পাবেন।
ঘাটগুলোতে এক কেজি ওজনের ইলিশ ১ হাজার ৭০০ থেকে ১ হাজার ৮০০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া মানভেদে প্রতি কেজি ইলিশ এক হাজার থেকে দেড় হাজার টাকায় বিক্রি হচ্ছে।
জেলেরা বলেন, দীর্ঘ বিরতির পর নদীতে নামলেও প্রত্যাশিত মাছ পাওয়া যাচ্ছে না। তবে তাঁরা আশা করছেন, মৌসুম এগোলে ইলিশের পরিমাণ বাড়বে।
মৎস্য অধিদপ্তর সূত্রে জানা যায়, লক্ষ্মীপুর জেলায় নিবন্ধিত জেলের সংখ্যা ৫২ হাজার। জাটকা সংরক্ষণ ও ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত রামগতির আলেকজান্ডার থেকে চাঁদপুরের ষাটনল পর্যন্ত প্রায় ১০০ কিলোমিটার এলাকায় সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ ছিল। এ সময় জাল ফেলা, আহরণ, পরিবহন, বাজারজাত ও মজুত—সবই বন্ধ ছিল।
এবারের অভিযান সফল দাবি করে জেলা মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসাইন বলেন, ‘দুই মাস পর পুরোদমে মাছ ধরা শুরু হয়েছে। শুরুতে ইলিশ কম পাওয়া গেলেও সামনে ভালো দিন আসবে বলে আশা করছি।’

লালমনিরহাটে পণ্যবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে মরিচখেতে পড়ে মনছের আলী (৬৩) নামে এক কৃষক নিহত হয়েছেন। শুক্রবার সকালে লালমনিরহাট-রংপুর মহাসড়কের সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের চিনিপাড়া এয়ারপোর্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মনছের আলী ওই এলাকার পয়ের উল্ল্যাহর ছেলে।
২৫ মিনিট আগে
রাজধানীর ভাটারা এলাকায় অভিযান চালিয়ে ১৩৫০ ইয়াবা ট্যাবলেটসহ মো. রবিন (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-৩ একটি দল। র্যাব-৩ জানায়, গতকাল বৃহস্পতিবার রাতে ভাটারা থানার ফাঁসেরটেক বালুর মাঠ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১৩৫০ ইয়াবা উদ্ধার করা হয়।
৩২ মিনিট আগে
গাইবান্ধার সুন্দরগঞ্জে তিনটি মোটরসাইকেলসহ চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের সীচা মণ্ডলপাড়া গ্রামের মো. হবিবর রহমানের ছেলে ছামিউল হক এবং সীচা ব্যাপারীপাড়া গ্রামের মৃত খয়বর হোসেন ব্যাপারীর ছেলে মো. কালাম মিয়া।
৩৫ মিনিট আগে
ভোর হতেই কাস্তে, কোদাল, ঝুড়ি আর কাপড়ের ঝোলা নিয়ে হাজির হন শ্রমিকেরা। কিছুক্ষণের মধ্যেই হাঁকডাকে মুখর হয়ে ওঠে এলাকা। ভোর ৫টা থেকে সকাল ৯টা পর্যন্ত চলে শ্রমিক বাছাই ও দরদাম। কাজের ধরন অনুযায়ী দৈনিক মজুরি নির্ধারিত হয় ৫০০ থেকে ৮০০ টাকার মধ্যে।
১ ঘণ্টা আগে