
লক্ষ্মীপুরের রায়পুরে ঝুঁকিপূর্ণ বিদ্যালয় ভবনের ছাদের কিছু অংশ ধসে তিন শিক্ষার্থী আহত হয়েছে। আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) বেলা ১টার দিকে উপজেলার দেবীপুর গ্রামে অবস্থিত জনকল্যাণ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির পাঠদান কক্ষে এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীরা হলো সাদিয়া আক্তার, নাদিয়া আক্তার ও রিতু বণিক। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিম জানান, পাঠদানের বিকল্প ব্যবস্থা না থাকায় ঝুঁকিপূর্ণ ভবনটিতে শ্রেণি কার্যক্রম চালানো হচ্ছিল। তবে ঝুঁকিপূর্ণ ভবনটির ব্যাপারে সংশ্লিষ্ট স্থানীয় ও জেলাপর্যায়ে একাধিকবার জানানো হলেও কোনো সহযোগিতা পাওয়া যায়নি। আহত শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা দিয়ে পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।
জানা যায়, বেলা ১টার দিকে বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির পাঠদান শেষে শিক্ষক বের হওয়ামাত্র শিক্ষার্থীরা দুপুরের খাবারের জন্য বের হচ্ছিল। এমন সময় হঠাৎ করে ছাদের কিছু অংশ খসে পড়ে। খসে পড়া অংশে রড বের হয়ে গেছে। তবে এ সময় অনেক শিক্ষার্থী কক্ষ থেকে বের হয়ে যাওয়ায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে বলে শিক্ষার্থীদের অনেকে স্বস্তি প্রকাশ করেছে।
রায়পুর উপজেলা শিক্ষা কর্মকর্তা তৌহিদুল ইসলাম বলেন, ‘ঝুঁকিপূর্ণ ভবনটির বিষয়ে আমাদের অবহিত করা হয়েছিল। ঝুঁকির বিষয়টি আমরাও আমাদের ঊর্ধ্বতন অফিসকে জানিয়েছি। কিন্তু বরাদ্দ না থাকায় কোনো উদ্যোগ নেওয়া যায়নি।’

মেহেরপুরের গাংনী উপজেলার চরগোয়াল গ্রামে একটি বাড়ির সামনে থেকে ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে বস্তুটি উদ্ধার করা হয়।
৭ মিনিট আগে
১০-১২ জন বন্ধু মিলে মোটরসাইকেলে করে মাওয়া ঘাটে ঘুরতে যান। ভোরে সেখান থেকে ঢাকায় ফিরছিলেন। পোস্তগোলা ব্রিজে ওঠার পর একটি ট্রাক হুমায়ুনের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।
১১ মিনিট আগে
রিফাতের দাবি, বাড়িটির দোতলায় এর মালিক বসবাস করেন। তবে তারা যে গ্যাস সিলিন্ডারে রান্না করেন সেটি রাখা ছিল নিচ তলায় গোডাউনে। সেই সিলিন্ডার বিস্ফোরণ হয়ে এই আগুনের সূত্রপাত।
১ ঘণ্টা আগে
মাদক কারবারে অর্জিত সম্পদ নিয়ে আতঙ্কে রয়েছেন রাজশাহীর গোদাগাড়ীর হেরোইন কারবারিরা। সম্প্রতি আদালতের নির্দেশে শীর্ষ দুই কারবারির সম্পদ ক্রোক করা হয়েছে। আরও ২০ জনের ব্যাপারে তদন্ত চলছে। পর্যায়ক্রমে গোদাগাড়ীর ১৮৪ হেরোইন মাফিয়ার ব্যাপারে তদন্ত হবে বলে জানা গেছে। এতে ঘুম হারাম হয়েছে মাদক কারবারিদের।
১ ঘণ্টা আগে