
লক্ষ্মীপুর সদর উপজেলার পুরাতন তেওয়ারীগঞ্জে বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১০টি দোকান পুড়ে যায়। দোকানগুলোর ব্যবসায়ীরা দাবি করেছেন, অগ্নিকাণ্ডে তাঁদের অন্তত কোটি টাকার ক্ষতি হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ১০টি দোকানের মধ্যে আটটি সম্পূর্ণ পড়ে গেছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, গভীর রাতে বাজারে হঠাৎ আগুনের লেলিহান দেখতে পান স্থানীয় বাসিন্দারা। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এতে ১০টি দোকানের সম্পূর্ণ মালামাল পুড়ে যায়। খবর পেয়ে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে ব্যবসায়ীদের সহযোগিতায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে করে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসাপ্রতিষ্ঠানের মধ্যে ফার্মেসি, মুদি দোকান, কাপড়ের দোকান ছিল।
লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রঞ্জিত কুমার সাহা আজকের পত্রিকাকে বলেন, ‘ফায়ার সার্ভিসের একটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে আগুনের ভয়াবহতা ছিল বেশি। আগুনে ক্ষয়ক্ষতির নিরূপণের কাজ চলছে। আটটি দোকান সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে।’

ময়মনসিংহে ঘটা করে টিকা প্রদান কর্মসূচি বাস্তবায়নের দেড় মাস পেরিয়ে গেলেও হামে আক্রান্ত রোগীর সংখ্যা কমছে না। চিকিৎসকেরা বলছেন, টিকা না নেওয়া শিশুরাই বেশি আক্রান্ত হচ্ছে। আবার অনেক শিশু টিকা নিলেও শারীরিকভাবে দুর্বল হওয়ায় ফের আক্রান্ত হচ্ছে।
৫ ঘণ্টা আগে
ভাঙাচোরা বেইলি সেতুর ক্ষত ঢাকতে বালুভর্তি প্লাস্টিকের বস্তার তালি দিয়ে রেখেছেন স্থানীয়রা। আর অসমাপ্ত অবস্থায় থাকা পাশের নতুন সেতুতে নেই কোনো সংযোগ সড়ক। কাঠ ও বাঁশ দিয়ে বানানো মই বেয়ে সেই সেতুতে উঠে নদী পার হচ্ছেন অনেকে।
৫ ঘণ্টা আগে
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী এবং রাঙামাটি পার্বত্য আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ানকে আবার মন্ত্রী হিসেবে নিয়োগের দাবিতে এখনো রাঙামাটিতে আন্দোলন চলছে। তাঁর পদত্যাগের কারণ হিসেবে নানান বিষয় উঠে এসেছে আলোচনায়।
৬ ঘণ্টা আগে
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীর পাঁচটি পয়েন্ট থেকে মাটি লুট করছে প্রভাবশালী চক্র। ‘পুলিশ-প্রশাসন ও অন্যদের ম্যানেজ করার জন্য’ প্রতিটি ট্রাক্টর থেকে আলাদাভাবে তোলা হয় চাঁদা। অবৈধভাবে এই মাটি কাটার কারণে নদীতীরবর্তী কয়েক কিলোমিটার এলাকা ভাঙনের ঝুঁকিতে পড়েছে।
৬ ঘণ্টা আগে