
রামগঞ্জে পরিত্যক্ত সেপটিক ট্যাংকে পড়ে দাদা মো. সফিউল্যাহ (৬০) ও নাতি মো. ওমরের (২) মৃত্যুর ঘটনা ঘটেছে। আজ শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার ইছাপুর ইউনিয়নের নুনিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, শনিবার সকালে নাতি ওমরকে নিয়ে হাঁটতে বের হন সফিউল্যাহ। কিন্তু দীর্ঘক্ষণ পার হয়ে গেলেও ঘরে না ফেরায় বাড়ির লোকজন তাদের খুঁজতে বের হয়। খুঁজতে গিয়ে পরিবারের লোকজন দাদা-নাতিকে নুনিয়াপাড়া গ্রামের মাদারবাড়ির বাগানের একটি পরিত্যক্ত সেপটিক ট্যাংকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন।
মৃত সফিউল্যাহর স্ত্রী মনোয়ারা বেগম বলেন, ‘নাতিকে নিয়ে প্রায়ই হাঁটতে বের হতেন আমার স্বামী। আজ সকালেও প্রতিদিনের মতো হাঁটতে বের হন। তাদের ফিরতে দেরি দেখে আমরা খুঁজতে বের হই। পরে বাড়ির পাশের বাগানে পরিত্যক্ত সেপটিক ট্যাংকের পানিতে আমার স্বামী ও নাতির লাশ ভেসে থাকতে দেখি।’
মনোয়ারা বেগম আরও বলেন, ‘আমার ছেলে বাবু গুলিস্তানের বঙ্গবাজারে ব্যবসা করত। সম্প্রতি বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় আমার ছেলে নিঃস্ব হয়ে বিদেশে চলে গেছে।’
ঘটনার সত্যতা নিশ্চিত করে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ পাঠানো হয়েছে।

যশোরের মনিরামপুর উপজেলার রোহিতা ইউনিয়নের সরসকাঠি ও বাগডোব এলাকায় ভূমিহীনদের জন্য নয়টি ঘর নির্মিত হয়েছে দেড় বছর আগে। ২০২৪ সালের ৫ আগস্টের আগে ভূমিহীনদের ঘরের জন্য ইট আনা হয়েছিল ওই দুই এলাকায় নির্ধারিত খাসজমিতে।
৩ ঘণ্টা আগে
প্রায় ১৭০ বছর ধরে চা উৎপাদিত হচ্ছে বাংলাদেশে। সময় যত যাচ্ছে, চা চাষাবাদে আধুনিকতার ছোঁয়া লাগায় এবং আবহাওয়া অনুকূলে থাকায় উৎপাদন বাড়ছে। তবে চা উৎপাদন বাড়লেও উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় চাপে আছে শিল্পটি...
৪ ঘণ্টা আগে
দেশের ৮টি শহরে সরকার গত সপ্তাহে উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দলীয় নেতাদের নিয়োগ দিলেও বরিশালের সিদ্ধান্ত আটকে গেছে। বিএনপির দায়িত্বশীল সূত্রে জানা গেছে, বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে চার নেতার নাম প্রস্তাব আকারে পৌঁছায় সরকারের উচ্চপর্যায়ে।
৪ ঘণ্টা আগে
ঈদুল আজহা শেষ হয়েছে এক মাসও পেরোয়নি! কিন্তু লায়ন সিনেমাসে ছবির বদলে দর্শক দেখবেন বিশ্বকাপ ফুটবলের বাছাই করা ম্যাচ। লায়নের মতো সিনেপ্লেক্স, একক পর্দার সিনেমা হল—কোনো জায়গায় ঈদের ছবিতে তেমন দর্শক না থাকার অভিযোগ সংশ্লিষ্টদের।
৪ ঘণ্টা আগে