
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘বিএনপি মহাসমাবেশে নেতা-কর্মীদের পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসতে বলেছে। প্রয়োজন হলে তারা জান দেবে। তাহলে, এ রকম প্রশ্ন উঠছে কেন? তাদের যদি শুধু একটি সমাবেশই হয়, তাহলে জান দেওয়ার প্রশ্ন উঠছে কেন। নিশ্চয়ই তাদের পরিকল্পনা রয়েছে ব্যাপক সহিংসতা করার এবং সেই আশঙ্কাটা জনমনে আছে।’
আজ শুক্রবার লক্ষ্মীপুরে রায়পুর সরকারি কলেজের ছয়তলা একাডেমি ভবনের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। এর আগে মন্ত্রী নিজ জেলা চাঁদপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। দুটি স্থানেই তিনি আগামীকাল বিএনপির মহাসমাবেশ প্রসঙ্গে কথা বলেন।
দীপু মনি বিএনপির উদ্দেশে বলেছেন, ‘দক্ষিণ এশিয়ার প্রথম বঙ্গবন্ধু টানেল উদ্বোধনের দিনেই সরকারের উন্নয়ন অগ্রযাত্রাকে বানচাল করতে বিএনপি-জামায়াতের (২৮ অক্টোবর) এই মহাসমাবেশ। তারা নেতা-কর্মীদের বলেছে, পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসতে। তাদের উদ্দেশ্যে একটাই। দেশে অরাজকতা ও সহিংসতা করার জন্য এই মহাসমাবেশ।’
শিক্ষামন্ত্রী বলেন, ‘সমাবেশের নামে বিএনপির সহিংসতা করার পরিকল্পনা আছে, কারণ বিএনপি-জামায়াতের অতীত রেকর্ড আছে। বিএনপি সমাবেশের নামে সহিংসতা করার পরিকল্পনা আছে বলে জনমনে আশঙ্কা রয়েছে। তাই এমন একটি উন্নয়নশীল দেশে কোন সহিংসতা করা কোন রাজনৈতিক দলেরই উচিত নয়।’
তিনি বলেন, ‘এই রকম একটি দিনকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত অতীতের মতো আমাদের অর্জনের দিনগুলোকে নষ্ট করার জন্য দেশের মানুষের অর্জনকে, জাতীয় অর্জনকে ম্লান করবার জন্য বেঁচে নেয়। সে অনুযায়ী কাল মহাসমাবেশের ডাক দেয় তারা।’ তবে তাদের কর্মসূচি কোনো কাজেই আসবে না বলে জানান তিনি।
আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বলেন, ‘দেশে পদ্মা সেতুসহ একের পর এক উন্নয়ন হচ্ছে। যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে অভূত উন্নয়ন দেখছে দেশের মানুষ। সে উন্নয়নের অংশীদার হচ্ছে এই দেশের জনগণ। সে উন্নয়নের অগ্রযাত্রাকে নস্যাৎ করতে বিএনপি-জামায়াত ষড়যন্ত্র করে যাচ্ছে। এসব ষড়যন্ত্র করে কোনো লাভ নেই। আগামীকাল আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ রয়েছে। পুরো ঢাকা আওয়ামী লীগের দখলে থাকবে।’
দীপু মনি আরও বলেন, ‘যেকোনো সময় আওয়ামী লীগ শান্তির সপক্ষে। আওয়ামী লীগ মানুষের অধিকারের পক্ষে এবং সে দায়িত্বটি আওয়ামী লীগ সব সময় পালন করেছে। এখন যেহেতু আমরা সরকারে, তাই দায়িত্ব এখন আরও বেশি। অতএব, সরকারের পাশাপাশি আমাদের দলও সঠিকভাবে দায়িত্ব পালন করবে।’ পরে মন্ত্রী রায়পুর মার্চেন্ট একাডেমি মাঠে উপজেলা আওয়ামী লীগের জনসভায় অংশ নেন।
লক্ষ্মীপুরে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন, জেলা প্রশাসক সুরাইয়া জাহান, পুলিশ সুপার মোহাম্মদ তারেক বিন রশিদ প্রমুখ।
চাঁদপুর সার্কিট হাউসে জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান, পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সাইফুল ইসলাম, চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমানসহ স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

মেঘনা নদীর তীরবর্তী ফসলি জমিগুলো বর্তমানে পানির নিচে। সেই কৃষিজমির উপরিভাগের (টপসয়েল) মাটি এক্সকাভেটর দিয়ে কেটে নেওয়া হচ্ছিল অনুমতি ছাড়াই। পরে ওই মাটি বাল্কহেডে করে নিয়ে ইটভাটায় দেওয়া হতো। খবর পেয়ে প্রশাসন অভিযান চালিয়ে মাটি কাটার কাজে ব্যবহৃত দুটি এক্সকাভেটর, একটি পল্টুন ও একটি বাল্কহেড
১৪ মিনিট আগে
আজ শুক্রবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আটক বিমান কর্মীর নাম ওবায়দুর রহমান। অপর ব্যক্তি একজন যাত্রী, তাঁর পরিচয় জানানো হয়নি। এতে বলা হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক কর্মীর দেহ তল্লাশি করে ২ কোটি ১০ লাখ টাকার স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে।
১৯ মিনিট আগে
মাগুরার মহম্মদপুরে মধুমতী নদীর ভাঙনে চরপুকুরিয়া থেকে চরগয়েশপুর পর্যন্ত প্রায় এক কিলোমিটার এলাকায় ১৫ থেকে ২০টি পরিবারের বসতভিটা ও ঘরবাড়ি বিলীন হয়েছে। চার দশকের বেশি সময় ধরে চলা ভাঙনে ক্ষতিগ্রস্ত হচ্ছে ফসলি জমি, দোকানপাট ও রাস্তাঘাট।
২৭ মিনিট আগে
মুহাম্মদ আরিফুল ইসলাম বলেন, নির্মাণাধীন ভবন, বেজমেন্ট, লিফটের গর্ত ও ছাদে জমে থাকা পানি এডিস মশার প্রজননক্ষেত্র তৈরি করতে পারে। তাই ভবন নির্মাণ ও অনুমোদন প্রক্রিয়ায় পানি জমা প্রতিরোধ এবং নির্মাণস্থলে নিয়মিত লার্ভা পরিদর্শনের ব্যবস্থা করতে হবে...
৩০ মিনিট আগে