
লক্ষ্মীপুরের কমলনগরে স্বপ্না আক্তার (২৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সকালে উপজেলার চরমার্টিন ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কোরবান আলী ব্যাপারী বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। স্বপ্নার ভাইয়ের দাবি, ভগ্নিপতিসহ শ্বশুরবাড়ির লোকজন তাঁর বোনকে হত্যা করে বাড়ির টয়লেটে ঝুলিয়ে রেখেছেন। এ ঘটনায় স্বপ্নার স্বামী মাইন উদ্দিনসহ শ্বশুরবাড়ির লোকজন পালিয়েছেন।
মৃত স্বপ্না কোরবান আলী ব্যাপারী বাড়ির মাইন উদ্দিনের স্ত্রী। তিনি নোয়াখালী সুধারাম থানার মাইজচরা এলাকার মুনছুর আহমদের মেয়ে।
জানা গেছে, প্রায় ১০ বছর আগে স্বপ্নার সঙ্গে মাইন উদ্দিনের বিয়ে হয়। এই দম্পতির দুই ছেলে রয়েছে।
স্বপ্নার ভাই মো. ইউছুপ বলেন, ‘তিন বছর আগে আমার ভগ্নিপতি মাইন উদ্দিন চাকরি করতে ওমানে যান। দুই মাস আগে ওখানে একটি দুর্ঘটনায় তাঁর পা ভেঙে যায়। পরে তিনি দেশে চলে আসেন। দেশে আসার পর থেকে বোনের সঙ্গে ভগ্নিপতি মাইন উদ্দিনের বনিবনা হচ্ছিল না। ভগ্নিপতি মাইন উদ্দিন ও তাঁর মা-বোনদের সঙ্গে সব সময় বোনের ঝগড়া লেগে থাকত। গতকাল রোববার রাতে বোনের শাশুড়ি ও ননদ আমাকে মোবাইল ফোনে বোনের সঙ্গে ঝগড়ার কথা বলেন। একপর্যায়ে তাঁরা আমার বোনকে মেরে ফেলার হুমকিও দেন। আজ সকালে বোনের শাশুড়ি আমাকে ফোন দিয়ে বলেন—স্বপ্না গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।’
হাজিরহাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) মো. জাহাঙ্গির আলম বলেন, ‘খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছি। ময়নাতদন্তের রিপোর্টের পর প্রকৃত ঘটনা জানা যাবে। তবে প্রাথমিক তদন্তে আমরা ধারণা করছি, এটি হত্যা নয়, আত্মহত্যা।’

শরীয়তপুরের নড়িয়া উপজেলার আমির হোসেন তালুকদার জীবিকার সন্ধানে ৩০ বছর আগে মালয়েশিয়া পাড়ি দেন। কিন্তু সেখানে যাওয়ার তিন বছর পরই তিনি নিখোঁজ হয়ে যান। পরে ১৫ বছর মালয়েশিয়ার জঙ্গলে কাটান তিনি। অবশেষে ২৭ বছর নিখোঁজ থাকার পর দেশে ফিরছেন আমির হোসেন।
১১ মিনিট আগে
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. সানোয়ার হোসেন বলেন, একটি লরির সঙ্গে মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে। তাদের মধ্যে ১৮ মাস বয়সী একটি শিশু রয়েছে। দুর্ঘটনায় শিশুটির মায়ের একটি হাত ভেঙে গেছে। অপর নিহত নারীর নাম-পরিচয় এখনো জানা যায়নি। তবে তাঁর বয়স আনুমানিক ৪৫ বছর হবে।
১৪ মিনিট আগে
জুলাই আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে হত্যাচেষ্টার মামলায় দেড় মাসের মেয়েকে নিয়ে কারাগারে যাওয়া ঢাকা যুব মহিলা লীগের কর্মী শিল্পী বেগমকে জামিন দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ঢাকার একটি আদালত।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জ সদর উপজেলায় একটি খেয়াঘাটের দরপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে বিএনপির সঙ্গে জামায়াত ও এনসিপির নেতা-কর্মীদের মারামারি হয়েছে। এতে উভয় পক্ষের পাঁচ থেকে ছয়জন আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে