
ব্যস্ত সড়কের পাশে কয়েকটি টিনশেড ঘর। অন্ধকার, নোংরা ঘরগুলোর চারপাশে ধুলাবালি ও ময়লা-আবর্জনা ছড়িয়ে আছে। এটি আসলে একটি কারখানা। এখানেই রুটি, বিস্কুট, পাউরুটি, কেক, টোস্ট ও চানাচুরসহ অন্তত ৩০ ধরনের খাদ্যসামগ্রী তৈরি করা হচ্ছে। যারা এসব তৈরির কাজে জড়িত, তাদের কারোরই মুখে মাস্ক নেই, হাতে নেই গ্লাভস। স্বাস্থ্যবিধি, পরিচ্ছন্নতার নুন্যতম কোন কিছুই মানা হচ্ছে না এ কারখানায়।
আজ সোমবার দুপুরে সরেজমিনে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ফজুমিয়ারহাট বাজার এলাকায় চর লরেন্স-সোনাপুর আঞ্চলিক সড়কের বশির উল্লাহ মিয়ার বাড়ির সামনে অবস্থিত ঢাকাইয়া ব্রেড অ্যান্ড বিস্কুট কারখানায় গিয়ে এমন চিত্র দেখা যায়।
অভিযোগ রয়েছে, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনকে ম্যানেজ করে কারখানাটি রুটি, বিস্কুট ও কেক—এই তিনটি পণ্য উৎপাদনের অনুমতি নিয়েছে। তবে অনুমোদনের বাইরে সিঙ্গারা, চানাচুর, ড্রাই কেক ও টোস্টসহ অন্তত ৩০ ধরনের খাদ্যসামগ্রী তৈরি করে বাজারজাত করা হচ্ছে।
কারখানার ভেতরে ও বাইরে উপযুক্ত পরিবেশ না থাকা সত্ত্বেও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, পরিবেশ অধিদপ্তর ও স্বাস্থ্য বিভাগকে ম্যানেজ করে কার্যক্রম চালানো হচ্ছে বলেও অভিযোগ উঠেছে।

সরেজমিনে দেখা যায়, কারখানার মেঝে স্যাঁতসেঁতে। নারী, পুরুষ ও শিশুসহ প্রায় ৭০ থেকে ৮০ জন শ্রমিক সেখানে একসঙ্গে কাজ করছেন।
শ্রমিকেরা অপরিচ্ছন্ন শরীরে খালি হাতে খাদ্যসামগ্রী তৈরি করছেন। কারখানার বিভিন্ন স্থানে খাদ্যসামগ্রী ছড়িয়ে-ছিটিয়ে রাখা ছিল। পুরোনো জন্মদিনের কেকের ওপর রঙিন কেমিক্যালের প্রলেপ দিয়ে সেগুলো নতুন করা হচ্ছে বলেও দেখা গেছে।
প্রায় ছয় বছর আগে ব্যস্ত আঞ্চলিক সড়কের পাশে কয়েকটি টিনশেড ঘর ভাড়া নিয়ে কারখানাটি গড়ে ওঠে বলে জানা গেছে। যানবাহন চলাচলের ধুলাবালি রোধে সেখানে কোনো প্রতিরোধমূলক ব্যবস্থা নেই।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী খাদ্য উৎপাদন ও সংরক্ষণে পরিচ্ছন্নতা বজায় রাখা, খাদ্য দূষণমুক্ত রাখা এবং উৎপাদনস্থল নিয়মিত পরিষ্কার রাখার বাধ্যবাধকতা রয়েছে। কারখানাটিতে এসব নির্দেশনা উপেক্ষা করা হচ্ছে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে ঢাকাইয়া বেকারির পরিচালক জহির আলম বলেন, কারখানায় কেবল রুটি, বিস্কুট ও কেক তৈরি করা হচ্ছে। অনুমোদনের বাইরে একাধিক পণ্য উৎপাদন এবং অতিরিক্ত শ্রমিক দিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে কাজ করানোর বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান।
কমলনগর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. রিয়াজ বলেন, কারখানাটি সরেজমিনে পরিদর্শনের পর অভিযোগের সত্যতা পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হারুন অর রশিদ পাঠান বলেন, কারখানাটির বিষয়ে খোঁজ নিয়ে পরিবেশ অধিদপ্তরের দল পাঠানো হবে।
কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাহাত উজ জামান বলেন, ‘নিরাপদ খাদ্যের বিষয়ে আমরা অত্যন্ত কঠোর। শিগগিরই এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’

গাজীপুরের জয়দেবপুরে স্যুটকেস ও প্লাস্টিকের বস্তায় নারীর খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনায় রহস্যের জট খুলেছে। প্রেমের সম্পর্ক ও আগের বিয়েসহ নানা বিষয় নিয়ে বিরোধের জেরে ডলি আক্তার (৩০) নামে ওই নারীকে হত্যার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে গাজীপুর পিবিআই। এ সময় হত্যায় ব্যবহৃত বটি, দা, মোবাইল ফোন ও জুতা উদ্ধা
১ সেকেন্ড আগে
ছবি-ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ব্ল্যাকমেল ও অর্থ দাবির অভিযোগে সাইবার সুরক্ষা আইনের মামলায় মো. সায়দুর রহমান (৪২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। মেহেরপুর সদর উপজেলার কলেজপাড়া এলাকায় গতকাল রোববার দিবাগত রাত দেড়টার দিকে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৩ মিনিট আগে
নেত্রকোনার খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে সরকারি কোয়ার্টারের পাশে গোয়ালঘর করে ছয়টি গরু পালনের অভিযোগ উঠেছে ইপিআই টেকনিশিয়ান আশ্রাফুল ইসলাম কয়েসের বিরুদ্ধে। গোবর ও গো-মূত্রের দুর্গন্ধে অস্বাস্থ্যকর পরিবেশ এবং ভোগান্তির অভিযোগ করেছেন কর্মচারী ও স্থানীয় বাসিন্দারা।
৬ মিনিট আগে
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল ও চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার উদ্যোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বন্দর রক্ষা কমিটি–চট্টগ্রাম। সংগঠনটি ৫ অক্টোবর বন্দর ভবনের সামনে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে।
২২ মিনিট আগে