
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে অবৈধ অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত দুজনকে আটক করা হয়েছে। এ সময় তাঁদের কাছ থেকে একটি বিদেশি পিস্তলসহ বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
আটক দুজন হলেন লক্ষ্মীপুর সদর উপজেলার দেওপাড়া গ্রামের কাজল ইসলাম সুমনের ছেলে মো. ইমরান হোসেন (২৫) এবং আলেয়াপুর ইউনিয়নের আনোয়ার হোসেনের ছেলে মো. সজিব (২৭)।
সেনাবাহিনী জানায়, চন্দ্রগঞ্জ ও নোয়াখালীর সীমান্তবর্তী এলাকার আলেয়াপুরে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। গতকাল বুধবার দিবাগত রাত ২টায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান সেনাবাহিনীর ক্যাপ্টেন আরমান হাবিব অপু।
অভিযানকালে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, চারটি এলজি, ৩৭ রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন, চারটি খালি কার্তুজ, ৫৩টি আতশবাজি, দুটি ককটেল, একটি দেশীয় অস্ত্র ও একটি বিপি উদ্ধার করা হয়।
সেনাবাহিনী জানায়, আটক ইমরান হোসেন হত্যা ও অস্ত্র মামলাসহ একাধিক মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি। অভিযান শেষে উদ্ধার করা আলামতসহ আটক ব্যক্তিদের লক্ষ্মীপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
অভিযানে সেনাবাহিনী, র্যাব ও পুলিশের টহল দল অংশ নেয়। অভিযানে নেতৃত্ব দেন সেনাবাহিনীর ক্যাপ্টেন আরমান হাবিব অপু ও লেফটেন্যান্ট আবিদ করিম শাহরিয়ার।

মেট্রোরেলের নিয়ন্ত্রণ নিয়ে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) এবং ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) মধ্যে আবার রশি টানাটানি চলছে। মেট্রোরেল পরিষেবাকে ‘অত্যাবশ্যক পরিষেবা’ ঘোষণার জন্য মেট্রোরেল আইন, ২০১৫ সংশোধনে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে ডিএমটিসিএলের প্রস্তাব ঘিরে এবারের....
১ ঘণ্টা আগে
খুলনা বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ৭ হাজারের কাছাকাছি চলে গেছে। এখানে দিন দিন ডেঙ্গু পরিস্থিতি মারাত্মক রূপ ধারণ করেছে। সরকারি হিসাবের তুলনায় আক্রান্তের সংখ্যা কয়েক গুণ। হাসপাতালগুলোতে রোগীদের ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে স্বাস্থ্য বিভাগ। মশকনিধন কার্যক্রম জোরদার করা হলেও কোনো কাজ হচ্ছে না।
২ ঘণ্টা আগে
রংপুরের কাউনিয়ায় কর্মহীন ও দুস্থ মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (৫ আগস্ট) বিকেলে উপজেলার তিস্তা সেতু সংলগ্ন নদীর পাড়ে জেলা পরিষদের উদ্যোগে এ খাদ্য সহায়তা দেওয়া হয়।
৪ ঘণ্টা আগে
বারণই নদে মাছ মরে ভেসে ওঠার ঘটনায় তিন সদস্য তদন্ত কমিটি বারণই নদ পরিদর্শন করে ৪টি স্থান নদের পানির নমুনা সংগ্রহ করেছি। পানি ল্যাবে পরীক্ষা করে মাছ মরে ভেসে ওঠার প্রকৃত কারণ উদ্ঘাটন করা যাবে। আর বারণই নদে ৮টি স্থানে মাছের...
৪ ঘণ্টা আগে