
নির্বাচনী জনসভায় যোগ দিতে আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) নওগাঁয় আসছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তাঁর আগমনকে ঘিরে জেলার নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। জনসভা সফল করতে দলটির পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা প্রস্তুতি।
আজ বেলা ১১টায় শহরের এটিম মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে শফিকুর রহমানের। সকাল থেকে জেলার বিভিন্ন উপজেলা ও আশপাশের এলাকা থেকে নেতা-কর্মীরা জনসভাস্থলে জড়ো হতে শুরু করেন।
সকালে এটিম মাঠ ঘুরে দেখা যায়, দল বেঁধে আসছেন জামায়াতের নেতা-কর্মীরা। সময়ের সঙ্গে সঙ্গে উপস্থিতি বাড়ছে। জনসভাস্থলে উপস্থিত নেতা-কর্মীদের হাতে দাঁড়িপাল্লা প্রতীকসংবলিত প্ল্যাকার্ড ও ব্যানার দেখা গেছে। জনসভাকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবীদের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও দায়িত্ব পালন করতে দেখা গেছে।
দলীয় সূত্রে জানা যায়, শফিকুর রহমান হেলিকপ্টারে নওগাঁ স্টেডিয়ামে নামবেন। সেখান থেকে তিনি সরাসরি এটিম মাঠের জনসভায় যোগ দেবেন। জনসভায় সাধারণ ভোটারদের সঙ্গে নওগাঁর ছয়টি সংসদীয় আসনের জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়ার কথা রয়েছে। নওগাঁর কর্মসূচি শেষে তিনি চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোরে যাবেন।
সাপাহার উপজেলা থেকে আসা জামায়াতের কর্মী সোবহান হোসাইন বলেন, ‘দীর্ঘ সময় ধরে আমরা প্রকাশ্যে কর্মসূচি পালন করতে পারিনি। আজ আমির সাহেব নওগাঁয় আসছেন—এ কারণে তাঁকে কাছ থেকে দেখার জন্য এসেছি।’
মান্দা থেকে আসা কুদ্দুস আলী বলেন, ‘রাজনীতি করতে গিয়ে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। আজ দলীয় প্রধানকে কাছ থেকে দেখার সুযোগ পাচ্ছি। নির্বাচন ও দেশ নিয়ে তাঁর দিকনির্দেশনামূলক বক্তব্য শোনার প্রত্যাশায় এসেছি।’
নওগাঁ-৫ (সদর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী আ স ম সায়েম বলেন, ‘এই জনসভায় জামায়াতের আমিরসহ ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। জনসভাকে ঘিরে নওগাঁ শহরে ব্যাপক সাড়া দেখা যাচ্ছে। আমিরের বক্তব্যে মানুষ আগামীর বাংলাদেশ নিয়ে আমাদের ভাবনা জানতে পারবে। আমরা কেমন মাতৃভূমি চাই, তারই একটি রূপরেখা তিনি তুলে ধরবেন।’

ডিঙাপোতা হাওরের বুক চিরে একসময় নীরবে বয়ে চলত একটি নদ। নাম দেওরাজান। আজ সেই নদের বুকে আর ঢেউ খেলে না, পানির কলকল ধ্বনিও শোনা যায় না। নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার তেঁতুলিয়া বাজারের পূর্বপাশে দাঁড়িয়ে নদটির দিকে তাকালে এখন চোখে পড়ে বিস্তীর্ণ বালুচর।
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ সংসদ নির্বাচনে ময়মনসিংহ বিভাগের চার জেলায় আসন ২৪টি। এগুলোর মধ্যে শেরপুর-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থীর মৃত্যুতে সেখানে স্থগিত করা হয়েছে ভোট গ্রহণ। বাকি ২৩টি আসনে জোরেশোরে চলছে শেষ মুহূর্তের প্রচার।
২ ঘণ্টা আগে
দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের মানুষ বংশপরম্পরায় মাছ শিকার ও কৃষিকাজের ওপর নির্ভরশীল। তবে গত দুই দশকে দেশি-বিদেশি পর্যটকদের আগমনের সঙ্গে সঙ্গে দ্বীপের অর্থনীতির ধরন বদলে গেছে। পূর্বপুরুষের পেশা ছেড়ে রাতারাতি পর্যটননির্ভর নানা ব্যবসায় যুক্ত হয়েছেন স্থানীয়রা।
২ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বার উপজেলার জয়পুর গ্রামে প্রায় দুই কোটি টাকা প্রাক্কলন ব্যয়ে একটি সংযোগ সড়ক সংস্কারের কাজ জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রায় এক বছর ধরে বন্ধ রয়েছে। ফলে ফতেহাবাদ ও সুবিল ইউনিয়নের অন্তত আটটি গ্রামের মানুষ চরম ভোগান্তিতে পড়েছে।
২ ঘণ্টা আগে