Ajker Patrika

লক্ষ্মীপুরে কিশোরী ধর্ষণের অভিযোগে অটোরিকশাচালক গ্রেপ্তার

লক্ষ্মীপুর প্রতিনিধি
আপডেট : ২৭ আগস্ট ২০২৬, ১৬: ২৬
লক্ষ্মীপুরে কিশোরী ধর্ষণের অভিযোগে অটোরিকশাচালক গ্রেপ্তার
অটোরিকশাচালক তাজ উদ্দিনকে আটক করে পুলিশে দেয় স্থানীয়রা। ছবি: আজকের পত্রিকা

লক্ষ্মীপুরে পথ হারিয়ে ফেলা এক কিশোরীকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে ধর্ষণের অভিযোগ উঠেছে এক অটোরিকশাচালকের বিরুদ্ধে। তাজ উদ্দিন নামে ওই অটোরিকশাচালককে স্থানীয়রা আটক করে পুলিশে খবর দিলে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। গতকাল বুধবারের এ ঘটনায় কিশোরীর মা সদর থানায় মামলা করেন। আজ বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়।

পুলিশ জানায়, সদর উপজেলার চররমণী মোহন এলাকা থেকে তাজ উদ্দিনকে আটক করা হয়। তাজ উদ্দিন ওই এলাকার ইমাম উদ্দিন দেওয়ানের ছেলে।

পরে কিশোরীর মা বাদী হয়ে সদর থানায় তাঁর বিরুদ্ধে মামলা করেন।

ভুক্তভোগী ও স্থানীয়দের ভাষ্য, গতকাল বুধবার মায়ের সঙ্গে অভিমান করে বাড়ি থেকে বের হয়ে লক্ষ্মীপুরে চলে আসে। এরপর পথ হারিয়ে ফেললে অটোরিকশাচালক তাজ উদ্দিন তাকে বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে অটোরিকশায় তোলেন।

অভিযোগ অনুযায়ী, তাজ উদ্দিন কিশোরীকে চররমণী মোহন এলাকায় নিয়ে অটোরিকশা থেকে টেনেহিঁচড়ে নামিয়ে একটি বাগানে ধর্ষণ করেন। পরে তাকে রাস্তায় রেখে চলে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন তাঁকে আটক করে পুলিশে খবর দেন।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। ওই মামলায় অটোরিকশাচালক তাজ উদ্দিনকে গ্রেপ্তার দেখিয়ে আজ সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত