Ajker Patrika

মাদক শুধু যুবসমাজকে নয়, দেশকে ধ্বংস করে: মেহেরপুরের এসপি

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
মাদক শুধু যুবসমাজকে নয়, দেশকে ধ্বংস করে: মেহেরপুরের এসপি
বক্তব্য দেন মেহেরপুরের পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়। ছবি: আজকের পত্রিকা

মেহেরপুরের পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় বলেছেন, মাদক শুধু যুবসমাজকে ধ্বংস করে না, একটি সুন্দর দেশকে ধ্বংস করে, পরিবারকে ধ্বংস করে। মাদক নির্মূল করতে হলে শিক্ষার মানোন্নয়ন করতে হবে। আমাদের শিক্ষার্থীদের মাদকের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। ভালো কাজগুলোর সঙ্গে সম্পৃক্ত হতে হবে। তাহলে সামাজিক যে অবক্ষয়, মাদক, তা আস্তে আস্তে নির্মূল করা যাবে।

আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার সন্ধানী স্কুল অ্যান্ড কলেজে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

সন্ধানী স্কুল অ্যান্ড কলেজের নির্বাহী পরিচালক মো. আবু জাফর মতবিনিময় সভাপতিত্ব করেন।

এ সময় উপস্থিত ছিলেন সন্ধানী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. হাবিবুর রহমান, গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী, পলাশীপাড়া সমাজকল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মো. মোশাররফ হোসেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সন্ধানী স্কুল অ্যান্ড কলেজের সংস্কৃতিবিষয়ক শিক্ষক শুকেশ চন্দ্র বিশ্বাস।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত