কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় পদ্মা নদীর তীরে বেড়াতে গিয়ে এক শিশু নিখোঁজ হয়েছে। এ সময় স্থানীয়দের তাৎক্ষণিক চেষ্টায় অপর এক শিশুকে জীবিত উদ্ধার করা হয়। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মরিচা ইউনিয়নের ভুরকা পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ শিশু নুরী খাতুন (৫) ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ গ্রামের আশিক ইসলামের মেয়ে। সে নানার বাড়িতে বেড়াতে এসে দুর্ঘটনার শিকার হয়। উদ্ধার হওয়া শিশু জামিলা খাতুন (৮) একই এলাকার এজাবুল ইসলামের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পদ্মা নদীর তীরে নদীভাঙন প্রতিরোধে ফেলা জিও ব্যাগের ওপর দাঁড়িয়ে ছিল দুই শিশু। এ সময় পাশেই স্থানীয়রা কাজ করছিলেন। হঠাৎ জিও ব্যাগ ধসে গেলে দুই শিশুই নদীতে পড়ে যায়। স্থানীয়রা দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে জামিলা খাতুনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হলেও নুরী খাতুন নদীর স্রোতে নিখোঁজ হয়ে যায়। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। নিখোঁজ শিশুকে উদ্ধারে অভিযান শুরু করা হয়েছে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুই শিশু নদীতে পড়ে যায়। স্থানীয়রা একজনকে জীবিত উদ্ধার করলেও অপর শিশু এখনো নিখোঁজ রয়েছে। ঘটনাস্থলে পুলিশের একটি টিম ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত থেকে উদ্ধার কার্যক্রমে সহযোগিতা করছেন।
ভেড়ামারা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শফিকুর রহমান বলেন, বিকেল ৩টার পর আমরা খবর পাই। ঘটনাস্থলে এসে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছি এবং ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। তারা পৌঁছালে আনুষ্ঠানিক উদ্ধার অভিযান শুরু হবে।

দুর্গম যমুনার চর। চারদিকে শুধু বালু আর বালু। মানুষের বসতি নেই, নেই কোলাহল। সেই জনমানবহীন চরেই সূর্যের আলো কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের প্রস্তুতি চলছে। বগুড়া-জামালপুর সীমান্তঘেঁষা মাদারগঞ্জে যমুনা নদীর তীরবর্তী কাইজার চরে নির্মাণ করা হচ্ছে ১০০ মেগাওয়াট ক্ষমতার বৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্র।
৪ মিনিট আগে
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নাক, কান ও গলা (ইএনটি) বিভাগের প্রধান অধ্যাপক মো. আসাদুর রহমানকে মারধর করে রক্তাক্ত করেছে একদল হামলাকারী। সোমবার রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর শান্তিনগরের পপুলার ডায়াগনস্টিক সেন্টারের চেম্বার থেকে বের হয়ে সিএনজি অটোরিকশায় ওঠার সময় এ হামলার শিকার হন তিনি।
৩ ঘণ্টা আগে
ময়মনসিংহের নান্দাইল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ঝালুয়া দক্ষিণপাড়া গ্রামে নাঈম মিয়া (২২) নামের এক তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পরিবারের সদস্যরা নিজ ঘরে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
৩ ঘণ্টা আগে
ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়ন ছাত্রদলের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। নৈতিক স্খলন ও সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাঁদের বহিষ্কার করা হয়। আজ মঙ্গলবার রাতে ছাত্রদল বোরহানউদ্দিন উপজেলা শাখার সভাপতি দানিস চৌধুরী ও সাধারণ সম্পাদক তানজিল হাওলাদার স্বাক্ষরিত এক...
৩ ঘণ্টা আগে