
কুষ্টিয়ার ভেড়ামারায় নিজ ঘরে বৃদ্ধ দম্পতির লাশ পাওয়া গেছে। আজ বুধবার বাহিরচর ইউনিয়নের ফারাকপুর গোরস্তানপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন ফরিদ উদ্দীন (৭৫) ও রাবেয়া খাতুন (৬৫)। পুলিশ দুপুরে তাঁদের লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। পুলিশ বলছে, রাবেয়াকে শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে। তাঁর গলায় আঘাতের চিহ্ন রয়েছে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, ফরিদের গ্রামের বাড়ি নাটোরের গুরুদাসপুরে। সেখানে তাঁর প্রথম স্ত্রী ও ছেলেমেয়েরা রয়েছেন। তিনি দীর্ঘদিন ধরে দ্বিতীয় স্ত্রী রাবেয়াকে নিয়ে ভেড়ামারায় বসবাস করতেন। বাড়ির পাশে আলাদা স্থানে রাবেয়ার প্রথম পক্ষের দুই ছেলে থাকেন।
আজ সকালে নাতিরা এসে দাদা-দাদিকে ডাকাডাকি করতে থাকে। এ সময় কোনো সাড়াশব্দ না পেয়ে পরিবারের অন্য সদস্যদের সন্দেহ হয়। তাঁরা ঘরের ফাঁক দিয়ে ফরিদের ঝুলন্ত লাশ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ এসে ঘটনাস্থল থেকে দুটি লাশ উদ্ধার করে।
রাবেয়ার ছেলে রাজিব জানান, তাঁরা আলাদাভাবে বসবাস করতেন। উল্লেখ করার মতো কোনো পারিবারিক কলহ তাঁদের মধ্যে ছিল না। এমন ঘটনা কেন ঘটল, কিছুই বুঝে উঠতে পারছেন না।
এ বিষয়ে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শহীদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, টিনের ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করা ছিল। বিছানায় লেপ দিয়ে মাথা ঢাকা অবস্থায় রাবেয়ার লাশ উদ্ধার করা হয়। তাঁর গলা ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে। পাশেই ঝুলন্ত অবস্থায় ছিল ফরিদের লাশ। প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, রাবেয়াকে হত্যা করা হতে পারে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে আসল কারণ জানা যাবে।

দেশের প্রায় ৮০ লাখ নির্মাণ শ্রমিকের কর্মক্ষেত্রে জীবনের নিরাপত্তা, নিয়োগপত্র, জীবনযাপনের উপযোগী মজুরি, দুর্ঘটনায় আহত-নিহতদের ক্ষতিপূরণ ও সামাজিক নিরাপত্তাসহ ১২ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ বিল্ডিং ওয়ার্কার্স ফেডারেশন।
১ মিনিট আগে
ঢাকার কেরানীগঞ্জে চোর সন্দেহে স্থানীয়দের গণপিটুনিতে রাজু (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ রোববার (৩০ আগস্ট) ভোরে কেরানীগঞ্জ মডেল থানার শাক্তা ইউনিয়নের পুরাতন ভাড়ালিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
১৩ মিনিট আগে
প্রায় চার বছর আগে পলাশবাড়ী উপজেলার আমবাড়ী গ্রামের আমছার আলীর ছেলে জমির উদ্দীন সরকার জনির সঙ্গে শ্রাবণীর বিয়ে হয়। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
১৯ মিনিট আগে
ঝালকাঠির নলছিটিতে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে মুরগিবাহী পিকআপের ধাক্কায় মো. ইমরান (৪০) নামে এক হেলপার (চালকের সহকারী) নিহত হয়েছেন। নিহত ইমরান পটুয়াখালীর দশমিনা উপজেলার মৃত মমিন উদ্দিনের ছেলে। এ ঘটনায় পিকআপের চালকসহ আরও তিনজন আহত হয়েছেন।
২৪ মিনিট আগে