
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় মজুরি বাড়ানোর দাবিতে সড়ক অবরোধ ও টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছেন বিড়িশ্রমিকেরা। এতে কুষ্টিয়া-প্রাগপুর মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল ব্যাহত হয় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
রোববার বেলা ১টার দিকে উপজেলার হোসেনাবাদ সেন্টারপাড়া এলাকায় আকিজ বিড়ি ফ্যাক্টরি লিমিটেডের শ্রমিকেরা এই কর্মসূচি পালন করেন।
শ্রমিকদের দাবি, বর্তমানে প্রতি হাজার বিড়ি তৈরির জন্য তাঁরা ৬১ টাকা মজুরি পান। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পাওয়ায় তাঁরা মজুরি ২০ টাকা বাড়িয়ে ৮১ টাকা নির্ধারণের দাবি জানিয়েছেন। তবে ফ্যাক্টরি কর্তৃপক্ষ এই দাবিতে সাড়া না দেওয়ায় তাঁরা আন্দোলনে নামেন।

শ্রমিকনেতা রফিকুল ইসলাম ও টিপু জানান, সকাল থেকে মজুরি বৃদ্ধির বিষয়ে ফ্যাক্টরি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চললেও কোনো সমাধান হয়নি। পরে শ্রমিকেরা সড়ক অবরোধের সিদ্ধান্ত নেন।
তাঁদের ভাষ্য, নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতির কারণে বর্তমান মজুরিতে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। তাই বাধ্য হয়ে তাঁরা আন্দোলনে নেমেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সড়ক অবরোধের ফলে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। অনেক যাত্রীকে প্রায় এক কিলোমিটার পথ হেঁটে গন্তব্যে যেতে দেখা যায়। দুপুরের প্রচণ্ড গরমে সাধারণ মানুষকে চরম ভোগান্তির মুখে পড়তে হয়।
এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, মজুরি-সংক্রান্ত বিষয়ে শ্রমিকদের সঙ্গে ফ্যাক্টরি কর্তৃপক্ষের মতবিরোধ হয়েছে। এ কারণে তাঁরা সড়কে অবস্থান নিয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যান চলাচল সচলে পুলিশ কাজ করছে।
এদিকে বিষয়টি নিয়ে ফ্যাক্টরি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও তাঁরা কোনো মন্তব্য করতে রাজি হননি। পরে বেলা ২টার দিকে পুলিশের হস্তক্ষেপে শ্রমিকেরা সড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

নাটোরের বড়াইগ্রামে কিশোরদের প্রেমের দ্বন্দ্বকে কেন্দ্র করে মাইকে ঘোষণা দিয়ে চার গ্রামের বাসিন্দাদের মধ্যে কয়েক দফা সংঘর্ষে কমপক্ষে ১৬ জন আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা থেকে রোববার দুপুর পর্যন্ত শিবপুর বাজার ও আশপাশে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন, পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়।
২৩ মিনিট আগে
রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা মোংলা বন্দরের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন। তিনি রিয়ার অ্যাডমিরাল শাহীন রহমানের স্থলাভিষিক্ত হলেন। আজ রোববার (৭ জুন) দুপুরে মোংলা বন্দর কর্তৃপক্ষের উপপরিচালক নাহিদ হাসান এ তথ্য জানান।
২৬ মিনিট আগে
নেত্রকোনার কলমাকান্দায় মাদক মামলায় অভিযুক্ত ছেলের পক্ষ নিয়ে পুলিশের তথ্যদাতাকে গালাগাল ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে খারনৈ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. গেদু মিয়াকে দলীয় পদ থেকে অব্যাহতি দিয়েছে উপজেলা বিএনপি। গতকাল শনিবার রাতে এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
২৯ মিনিট আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পাহাড়িকা এক্সপ্রেসের ছাদ থেকে পড়ে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও একজন। একই স্থানে আগের দিন জয়ন্তিকা ট্রেনের ছাদ থেকে পড়ে গুরুতর আহত দুইজনের মধ্যে একজন পরে মারা যান বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
৩৬ মিনিট আগে