
কুষ্টিয়া পৌরসভার সাবেক মেয়র আনোয়ার আলীসহ তিনজনের বিরুদ্ধে প্রায় সোয়া ৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলার অপর দুই আসামি হলেন পৌরসভার সাবেক নির্বাহী কর্মকর্তা কামাল উদ্দিন ও সাবেক হিসাবরক্ষক আবুল কালাম আজাদ।
আজ সোমবার (৯ জানুয়ারি) মামলাটি করেন দুদক সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়ার সহকারী পরিচালক বিজন কুমার রায়।
আনোয়ার আলী কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া এলাকার বাসিন্দা। তাঁর বয়স ৭৮ বছর। তিনি আওয়ামী লীগের প্রবীণ রাজনীতিবিদ।
মামলার এজাহার থেকে জানা যায়, ২০০৪ সালের ২৬ জুলাই কুষ্টিয়া পৌরসভার সাবেক মেয়র (তৎকালীন চেয়ারম্যান) আনোয়ার আলী কোনো প্রকার রেকর্ডপত্র সংযুক্তি ও কোনো রেজল্যুশন না করে অগ্রণী ব্যাংকের থানাপাড়া শাখায় একক স্বাক্ষরে দরিদ্র তহবিল নামে একটি হিসাব খোলেন।
এ ছাড়া ২০১৮ সালের ১ জানুয়ারি থেকে ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কোনো প্রকার রেকর্ডপত্র সংযুক্তি ও কোনো রেজল্যুশন না করে আবেদনকারীদের থেকে বিল্ডিংয়ের প্ল্যান অনুমোদন করতে সরকারি ফিয়ের অতিরিক্ত টাকা আদায় করেন।
পাশাপাশি বিভিন্ন লাইসেন্সের ফি অবৈধভাবে রশিদের মাধ্যমে আদায় করেন। এসব টাকা পৌরসভার ব্যাংক হিসাবে জমা করা হলেও পরে তা বিভিন্নভাবে খরচ দেখিয়ে আত্মসাৎ করা হয়।
এজাহারে উল্লেখ করা হয়েছে, এভাবে প্রায় ৫ কোটি ২১ লাখ ৭ হাজার হাজার ৫৬৯ টাকা আত্মসাৎ করা হয়। এই অবৈধ প্রক্রিয়ায় সাবেক মেয়র আনোয়ার আলী ছাড়াও পৌরসভার সাবেক প্রধান নির্বাহী কামাল উদ্দিন এবং সাবেক হিসাবরক্ষক আবুল কালাম আজাদ জড়িত।
সহকারী পরিচালক বিজন কুমার রায় বলেন, মামলা হয়েছে। পরবর্তী ব্যবস্থা দ্রুতই নেওয়া হবে।
আনোয়ার আলী একাধিকবার কুষ্টিয়া পৌরসভায় চেয়ারম্যান ও মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের ৫ আগস্ট দেশের রাজনৈতিক পালাবদলের সময়ও তিনি কুষ্টিয়া পৌরসভার মেয়র ছিলেন। পরে তাঁকে অপসারণ করা হয়। তাঁর ছেলে পারভেজ আনোয়ার তনু দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেন। একটি নাশকতা মামলায় ঢাকা থেকে গ্রেপ্তার হয়ে তনুও কারাগারে আছেন।

ফরিদপুরে গভীর রাতে মাদক মামলার আসামির স্ত্রীর ঘর থেকে মো. ইমরান হাসান (৩০) নামে পুলিশের এক কর্মকর্তাকে হাতেনাতে আটক করেছেন এলাকাবাসী। এ সময় ওই নারীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগ তুলে পিটিয়ে রক্তাক্ত করে থানা-পুলিশে সোপর্দ করেন তাঁরা।
২৮ মিনিট আগে
রংপুরের মিঠাপুকুরে বজ্রপাতে দুজন নিহত ও আটজন আহত হয়েছেন। আজ শনিবার দুপুরে উপজেলার বড় হযরতপুর ইউনিয়নের সখীপুর গ্রামে বজ্রপাতে এই হতাহতের ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন রামেশ্বরপাড়ার মিলন মিয়া (৩৬) ও সখীপুর গ্রামের আবু তালেব (৫৭)। ঘটনার সময় তাঁরা পুকুরপাড়ে একটি টংদোকানে বসে ছিলেন।
৩০ মিনিট আগে
ভোলার সদর উপজেলার শিবপুর ইউনিয়নে ঘরে ঢুকে দুবাইপ্রবাসীর স্ত্রী নাসিমা বেগমকে (৩৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার গভীর রাতে ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সরদার বাড়িসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আজ শনিবার সকালে পুলিশ খবর পেয়ে নাসিমা বেগমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর...
১ ঘণ্টা আগে
খাল খনন কর্মসূচি একটা বিপ্লব, একটি আন্দোলন। এটি অব্যাহত না থাকলে কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে হবে বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, গত ১৭ বছর ফ্যাসিস্ট সরকারের আমলে খাল খনন কর্মসূচি না করে উল্টো নদী-খাল দখল ও ভরাট করে বহুতল ভবন...
১ ঘণ্টা আগে