
গাজীপুরের টঙ্গীতে বিএনপির সমাবেশে যাওয়ার প্রস্তুতির সময় গ্যাস বেলুন বিস্ফোরণে অন্তত ১৮ কর্মী-সমর্থক দগ্ধ হয়েছেন। তাঁদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে।
আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে টঙ্গী বাজার সেনাকল্যাণ গার্মেন্টসের সামনে একটি ক্লাবঘরে এই দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন ইমাম হোসেন (১৪), নির্জন (২২), মারুফ (২২), রুবেল (৩৪), আলামিন (২১), শাওন (২০), মিনহাজ (১৭), হাসনাত (২২), সিয়াম (১৬), তাসিন (১৮), বিজয় (১৬), রাফি (১২), রমজান (১৮), আকাশ (১৮), অনিক (২৭), হাসু (৩৮) ও হাসনাত (১৮)।
গাজীপুর-২ আসনের বিএনপির প্রার্থী এম মঞ্জুরুল করিম রনির সমর্থক মো. রবিউল ইসলাম জানান, আজ সোমবার বিকেলে টঙ্গী চেরাগআলী এলাকায় বিএনপি প্রার্থী মঞ্জুরুল করিম রনির সমাবেশ ছিল। সেই সমাবেশে যাওয়ার জন্য তাঁদের নেতা সুমন সরকারের সব লোক জড় হন টঙ্গী সেনাকল্যাণ মার্কেটে এলাকার। অসংখ্য নেতা-কর্মী-সমর্থক প্রস্তুতি নেন। এর আগে থেকেই গ্যাস বেলুন প্রস্তুত করে রাখা ছিল সেখানকার একটি ক্লাবঘরে। বেলুনগুলো নিয়ে যাওয়ার কথা ছিল সমাবেশস্থলে। রওনা হওয়ার আগমুহূর্তে ক্লাবঘরে রাখা সেই গ্যাস বেলুন বের করতে যান কর্মী-সমর্থকেরা। এ সময় তাড়াহুড়ায় সেই গ্যাস বেলুন ফেটে যায় এবং মুহূর্তেই আগুন ধরে পুরো রুমে। সেখানে যাঁরা ছিলেন তাঁদের হাত-পা ও মুখ ঝলসে যায়। সঙ্গে সঙ্গে তাঁদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সেখান থেকে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়া হয়েছে।
দগ্ধরা জানান, ক্লাবঘরে প্রায় ২০০-৩০০ বেলুন রাখা ছিল। তবে সেগুলো যে গ্যাস বেলুন, সেটি তাঁরা জানতেন না। তাঁরা ধারণা করেছিলেন, সেগুলো ডেকোরেশনের জন্য ফুলিয়ে রাখা সাধারণ বেলুন। কয়েকজন তাড়াহুড়া করে বেলুন নেওয়ার সময় ফেটে যায় এবং দুর্ঘটনা ঘটে।
বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের চিকিৎসকেরা জানান, দগ্ধ অন্তত ১৮ জন হাসপাতালে এসেছেন। তাঁদের সবার হাতে-মুখে এবং শরীরের বিভিন্ন জায়গায় ঝলসে গেছে। তাঁদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) গেটসংলগ্ন চারটি রেস্তোরাঁয় আজ সোমবার বিকেলে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম রাহাতুল ইসলাম এ অভিযান চালান।
২ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নিখোঁজের দুই দিন পর মীম (৭) নামে এক শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার বিকেলে উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের বিদ্যাকুট গ্রামে পুকুরের পাশের ঝোপঝাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সে ওই গ্রামের মিজানুর রহমানের মেয়ে ও স্থানীয় নূরানি মাদ্রাসার ছাত্রী।
৬ মিনিট আগে
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বলুহর বাঁওড়ের মাছ বিক্রির সরকারি অর্থ আত্মসাতের মামলায় সাবেক বাঁওড় ব্যবস্থাপক মোল্যা নুরুল আবছারকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আত্মসাৎ করা ১৯ লাখ ৮৭ হাজার ৬৬৩ টাকা জরিমানা করে রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের আদেশ দেওয়া হয়েছে।
১৮ মিনিট আগে
সাত মাসের মধ্যে জ্বালানি তেলের দাম তিন দফা বাড়িয়ে সরকার ‘হ্যাটট্রিক’ করেছে বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-৩ আসনের এমপি মাহবুবুর রহমান বেলাল। তিনি বলেন, ‘সংসদ অধিবেশন শেষ হওয়ার পরই সরকার দাম বাড়িয়েছে, যাতে বিরোধী দলের জবাবদিহির মুখে পড়তে না হয়।’
২১ মিনিট আগে