কুষ্টিয়ার দৌলতপুরে পুকুরে ডুবে হামিম নামের ১৪ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (১৪ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার রিফায়েতপুর ইউনিয়নের বিন্দিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। হামিম ওই গ্রামের হাচানুর রহমানের একমাত্র সন্তান।
শিশুটির বাবা হাচানুর রহমান বলেন, ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না। শিশুটির মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় ছোট্ট হামিম খেলতে খেলতে বাড়ির বাইরে চলে গিয়ে প্রতিবেশীর পুকুরে পড়ে যায়। স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে দ্রুত দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা আজকের পত্রিকাকে বলেন, স্থানীয় বাসিন্দা ও চিকিৎসকের সঙ্গে কথা বলে নিশ্চিত হওয়া গেছে, শিশুটি পানিতে ডুবে মারা গেছে। আইনি প্রক্রিয়া শেষে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কক্সবাজার শহর থেকে টেকনাফ পর্যন্ত ৮৪ কিলোমিটার মেরিন ড্রাইভ সড়ক। এক পাশে পাহাড় এবং আরেক পাশে দিগন্ত ছোঁয়া নীল জলরাশি। এই সড়কে পড়েছে দরিয়ানগর পর্যটনপল্লি, হিমছড়ি ঝরনা, ইনানী ও পাটুয়ারটেক পাথুরে সৈকতসহ বেশ কয়েকটি পর্যটন স্পট। জনপ্রিয় এই পর্যটন স্পটগুলো ফ্রি ইন্টারনেটের আওতায় আনার জন্য...
১২ মিনিট আগে
ছুটি নিয়ে বাড়িতে গিয়ে হৃদ্রোগে আক্রান্ত হয়ে সিলেট মহানগর পুলিশের এক কনস্টেবলের মৃত্যু হয়েছে। তাঁর নাম আব্দুল ওয়াহিদ (৩৯)। গতকাল শুক্রবার (১০ এপ্রিল) রাতে সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আব্দুল ওয়াহিদ সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনা ইউনিয়নের সোনাতলা গ্রামে
১৫ মিনিট আগে
সারা দেশ ঘুরে দেখার এক ব্যতিক্রমী অভিযানে নেমেছেন ঝিনাইদহের তরুণ আলিম দার (২৬)। গত ২৮ মার্চ ২০২৬ তারিখে চুয়াডাঙ্গা জেলা থেকে শুরু হয়েছে তাঁর এই অনন্য ভ্রমণ। তাঁর লক্ষ্য বাংলাদেশের ৬৪ জেলা বিনা খরচে ভ্রমণ করা এবং বর্তমান প্রজন্মকে মোবাইল আসক্তি থেকে বের হয়ে বাস্তব জীবনের সৌন্দর্য উপভোগে উৎসাহিত করা।
১৮ মিনিট আগে
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসকের ওপর হামলার ঘটনায় দোষীদের শাস্তি নিশ্চিতসহ চার দফা দাবি আদায়ে আলটিমেটাম দিয়েছেন ইন্টার্ন চিকিৎসকেরা। ৪৮ ঘণ্টার মধ্যে দাবি বাস্তবায়ন না হলে সারা দেশে একযোগে কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দেন তাঁরা।
২৪ মিনিট আগে