
দেড় যুগের বেশি সময় পর কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে জয় পেয়েছে বিএনপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোট পেয়ে নিজেদের এই রাজনৈতিক দুর্গ পুনরুদ্ধার করেছে দলটি।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া-১ আসনের মোট ১৩৫টি কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শেষে কেন্দ্রভিত্তিক ফলাফল ঘোষণা করা হয়। এই আসনে মোট ভোটার ৪ লাখ ৯ হাজার ২ জন। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, প্রায় ৭০ শতাংশ ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। বিএনপি, জামায়াতসহ মোট আটজন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।
বেসরকারি ফলাফলে দেখা যায়, ধানের শীষ প্রতীকে বিএনপি প্রার্থী রেজা আহমেদ বাচ্চু মোল্লা পেয়েছেন ১ লাখ ৬৫ হাজার ৮৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা বেলাল উদ্দীন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৮৫ হাজার ৮৫ ভোট। প্রায় ৮০ হাজার ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন রেজা আহমেদ।
এই আসনে বিএনপির শক্ত অবস্থানের ইতিহাস রয়েছে। ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী আহসানুল হক মোল্লা প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ১৯৯৬ ও ২০০১ সালের নির্বাচনেও তিনি জয়লাভ করে টানা তিনবার আসনটি ধরে রাখেন। ২০০৪ সালে তাঁর মৃত্যুর পর অনুষ্ঠিত উপনির্বাচনে তাঁর ছেলে রেজা আহমেদ বাচ্চু মোল্লা সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর আওয়ামী লীগের শাসনামলের দীর্ঘ সময়ে আসনটি বিএনপির হাতছাড়া ছিল।
ভোট গ্রহণ চলাকালে সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে নারী-পুরুষ ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ করা যায়। তবে বিকেলের দিকে কিছুটা কমে আসে ভোটার উপস্থিতি। সার্বিকভাবে নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।
জয়ের প্রতিক্রিয়ায় রেজা আহমেদ বলেন, ‘আমি শুধু বিএনপির এমপি নই, আমি সবার এমপি। এ বিজয় দৌলতপুরের মানুষের বিজয়।’ তিনি দলীয় নেতা-কর্মীদের নির্বাচনের পর কোনো ধরনের সহিংসতা বা বিশৃঙ্খলায় না জড়ানোর নির্দেশ দেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনে বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা।
১৪ মিনিট আগে
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাই সনদে দেওয়া সকল প্রতিশ্রুতি পর্যায়ক্রমে পূরণ করবে বিএনপি। তিনি বলেন, ‘আমরা জুলাই সনদে যা যা সই করেছি, তার সবগুলোই পূরণ করব।’
১৭ মিনিট আগে
নাটোরের ৪টি আসনের সব কটিতে বিএনপি মনোনীত প্রার্থীরা বিজয়ী হয়েছেন। তাঁরা হলেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল, নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনে রুহুল কুদ্দুস তালুকদার দুলু, নাটোর-৩ (সিংড়া) আসনে আনোয়ারুল ইসলাম আনু, নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনে আব্দুল আজিজ।
৩৯ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনের মধ্যে চারটিতে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপির মনোনীত প্রার্থীরা। শুধু চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র (বিএনপির বিদ্রোহী) প্রার্থী এম এ হান্নান। বৃহস্পতিবার দিবাগত রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক (ডিসি) মো. নাজমুল...
১ ঘণ্টা আগে