
কুষ্টিয়ার দৌলতপুরে পীর পরিচিতি পাওয়া আব্দুর রহমান শামীমের (৬৫) আস্তানায় হামলা ও হত্যা মামলায় এক স্কুলছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাতে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের ইসলামপুর লাটপাড়া এলাকা থেকে তাকে জিজ্ঞাসাবাদের কথা বলে থানায় নেওয়া হয় বলে দাবি করেছে তার পরিবার। গ্রেপ্তারকৃত শিক্ষার্থী ইসলামপুর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
মামলার তদন্তকারী কর্মকর্তা দৌলতপুর থানার পরিদর্শক (তদন্ত) শেখ মোহাম্মদ আলী মর্তুজা জানান, ভিডিও ফুটেজ দেখে তাকে শনাক্ত করা হয়। পরে তাকে গ্রেপ্তার করে থানায় আনা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
এদিকে গ্রেপ্তার শিক্ষার্থীর বাবা বলেন, ‘রাতে পুলিশ আমার বাড়িতে এসে ছেলেকে জিজ্ঞাসাবাদের কথা বলে থানায় নিয়ে যায়। ঘটনার পর অনেকেই দেখতে গিয়েছিল, আমার ছেলেও সেখানে ছিল। তাই বলে তাকে আসামি করা হবে কেন?’
এর আগে, গত রোববার দিবাগত গভীর রাতে একই ইউনিয়নের পশ্চিম-দক্ষিণ ফিলিপনগর এলাকা থেকে বিপ্লব হোসেন (২৬) ও আলিফ ইসলাম (২৩) নামে আরও দুই যুবককে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
উল্লেখ্য, ১১ এপ্রিল কোরআন অবমাননার অভিযোগে আব্দুর রহমান শামীমকে তাঁর আস্তানার ভেতরে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ১৩ এপ্রিল নিহতের বড় ভাই অবসরপ্রাপ্ত শিক্ষক ফজলুর রহমান বাদী হয়ে দৌলতপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রোগীর মৃত্যু ঘিরে এক সিনিয়র স্টাফ নার্স ও পুলিশ কনস্টেবলের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।
৬ মিনিট আগে
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পৃথক দুটি স্থান থেকে অবৈধভাবে মজুত করে রাখা ৯০০ লিটার ডিজেল ও ২২ লিটার পেট্রল জব্দ করেছে র্যাব। গতকাল সোমবার বিকেলে উপজেলার নাজিরপুর গ্রামে অভিযান চালিয়ে র্যাব-৫-এর রাজশাহী সিপিএসসির একটি দল এই তেল জব্দ করে। জব্দ করা জ্বালানি তেল স্থানীয়
৩২ মিনিট আগে
রাজধানীর বাড্ডায় তিন বছরের এক শিশুকে শ্বাসরোধে হত্যার অভিযোগে তার বাবাকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে বাড্ডার বড় বেরাইদ পশ্চিম ঋষিপাড়া জুলহাস মিয়ার বাড়িতে এই ঘটনা ঘটে। আজ মঙ্গলবার শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।
৩৫ মিনিট আগে
যশোরের কেশবপুরে গৌরী রানীর (৭৫) নামে এক বৃদ্ধার রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে কেশবপুর পৌরসভার সাহাপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে