কুষ্টিয়ার খোকসা উপজেলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মজিবর রহমানের (৪৫) ওপর হামলা চালিয়েছে প্রতিপক্ষ। এ সময় তাঁকে কুপিয়ে জখম এবং হাত-পা ভেঙে ফেলা হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বুধবার সকালে ইউনিয়নের শেখপাড়া বিহারীয়া গ্রামে এ ঘটনা ঘটে। খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আননুর যায়েদ হামলার বিষয়টি নিশ্চিত করেন।
আহত মজিবর রহমান জানিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) বর্তমান চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
আহত চেয়ারম্যানের ভাই শহিদুল রহমান আজকের পত্রিকাকে বলেন, ২০১২ সাল থেকেই ভাইয়ের সঙ্গে প্রতিপক্ষ শামীম গ্রুপের রাজনীতিসহ বিভিন্ন ঘটনা নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। এরই জের ধরে সকালে ভাই খামারে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হলে রাস্তায় মোটরসাইকেল থামাতে বলে শামীম। এ সময় শামীমের নেতৃত্বে তার লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। হামলাকারীরা তাঁর মাথাসহ শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে চলে যায়। তাঁর চিৎকারে স্থানীয়রা এসে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। বর্তমানে তাঁর অবস্থা আশঙ্কাজনক। এক হাত, এক পা ভেঙে দেওয়া হয়েছে। ধারালো অস্ত্র দিয়ে কোপানোর ফলে অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে।
শামীম মণ্ডলের মোবাইল ফোন বন্ধ থাকায় তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আননুর যায়েদ আজকের পত্রিকাকে বলেন, ‘ইউপি চেয়ারম্যান মজিবর রহমানের ওপর প্রতিপক্ষ গ্রুপের লোকজন হামলা চালিয়েছে। তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

রোববার সন্ধ্যায় সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানার তাঁতিপাড়া পয়েন্ট এলাকা থেকে সুনামগঞ্জের দিরাই উপজেলার বাসিন্দা সুহেল সরকারকে (২২) ১৪-১৫ জন দুষ্কৃতকারী জোরপূর্বক অপহরণ করে। পরে তাঁতিপাড়ার নাজমা নিবাস নামের একটি ভবনের দ্বিতীয় তলায় তাঁকে অবৈধভাবে...
১২ মিনিট আগে
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া এলাকায় পৃথক অভিযানে ৫৬ বস্তা সরকারি সার জব্দ করেছে প্রশাসন। এ সময় সার পরিবহনের কাজে ব্যবহৃত একটি নছিমন জব্দ ও এর চালক সাবিরুল মোল্যাকে আটক করা হয়েছে। সাবিরুল মোল্যা নওয়াপাড়ার আমডাঙ্গা গ্রামের হাফিজুর মোল্লার ছেলে।
১ ঘণ্টা আগে
স্থানীয়দের অভিযোগ, সন্ধ্যার পর ঘরের দরজা-জানালা আটকে রেখেও নিস্তার মিলছে না; আর বাইরে বের হলে তো কথাই নেই। ড্রেনগুলোর বদ্ধ পানি আর যত্রতত্র জমে থাকা আবর্জনাই এই মশার প্রধান উৎস বলে ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয়রা।
১ ঘণ্টা আগে
রোববার (৮ মার্চ) দুপুরে ফরিদপুর জেলা কারাগার থেকে মুক্তি লাভ করেন তিনি। এরপরেই জেলগেটে গলায় ফুলের মালা পরিয়ে বরণ করে নেন শহিদুল ইসলাম বাবুল। জেল থেকে মুক্তি পাওয়া সিদ্দিক মিঞা ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক পদে রয়েছেন এবং আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
২ ঘণ্টা আগে