
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে ইরান তার সমরাস্ত্র ভান্ডারের সক্ষমতার ৬০ শতাংশ ব্যবহার করছে বলে দাবি করেছে দেশটির রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। তারা বলেছে, এই সক্ষমতা ব্যবহার করে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি ও দেশটির কৌশলগত স্বার্থ লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, আইআরজিসির মুখপাত্র আলী মোহাম্মদ নায়েনি টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে বলেন, ‘ক্ষেপণাস্ত্র, ড্রোনসহ আমাদের ক্ষমতার প্রায় ৬০ শতাংশ ব্যবহার করে আমরা এই অঞ্চলে মার্কিন ঘাঁটি ও কৌশলগত স্বার্থ লক্ষ্য করে অভিযান পরিচালনা করছি। সক্ষমতার বাকি ৪০ শতাংশ ব্যবহৃত হচ্ছে ইসরায়েলকে লক্ষ্য করে।’
নায়েনি আরও বলেন, ‘এই যুদ্ধে আমরা যুক্তরাষ্ট্রকে প্রধান শত্রু মনে করি এবং এই কারণে, তাদেরই অগ্রাধিকার ভিত্তিতে শাস্তি দেওয়া হচ্ছে। মার্কিনরা ৭০ বছর ধরে এই অঞ্চলে সামরিক ঘাঁটি স্থাপন করে আছে।’ তিনি জানান, ইরান এ পর্যন্ত ৮০টি ড্রোন ভূপাতিত করেছে, যেগুলোর মধ্যে ‘তিনটি বিশাল, অত্যন্ত উন্নত আমেরিকান এমকিউ-৯ ড্রোন’ এবং ৭৪টি ইসরায়েলি ড্রোন।
আইআরজিসির মুখপাত্র বলেন, ‘আমাদের ভারী ক্ষেপণাস্ত্র, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র, বিভিন্ন ড্রোন এবং আক্রমণকারী জাহাজের অস্ত্রাগার বৃহৎ এবং দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য সম্পূর্ণরূপে সজ্জিত এবং উদ্বেগের কোনো কারণ নেই। ইরান এই অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলোকে বৈধ লক্ষ্যবস্তু মনে করে।’

ওয়াং ই জানান, মধ্যপ্রাচ্য বিষয়ক চীনের বিশেষ দূত ইতিমধ্যে মধ্যস্থতার উদ্দেশ্যে ওই অঞ্চলের পথে রওয়ানা হয়েছেন। তিনি কুয়েতসহ অন্যান্য দেশগুলোর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখবেন।
২ মিনিট আগে
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাব বিশ্বজুড়ে জ্বালানি বাজারে তীব্র অস্থিরতা তৈরি করেছে। এই পরিস্থিতিতে তেল ও গ্যাস পরিবহন স্বাভাবিক রাখতে হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠানোর পরিকল্পনা ঘোষণা করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ।
২১ মিনিট আগে
গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েলের মধ্যে শুরু হওয়া যুদ্ধ এখন পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়েছে। ১০ দিন পার হতে না হতেই এই রক্তক্ষয়ী সংঘর্ষে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে প্রাণ হারিয়েছেন শত শত মানুষ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর হামলার লক্ষ্যবস্তু ইরান হলেও মার্কিন সামরিক ঘাঁটি ও জনবল থাক
১ ঘণ্টা আগে
ইরানে চালানো মার্কিন সামরিক অভিযান ‘অপারেশন এপিক ফিউরি’-কে ‘অপারেশন এপিক মিসটেক’ বা ‘মহাকাব্যিক ভুল’ বলে উপহাস করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। আজ সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।
১ ঘণ্টা আগে