
শবে কদর ও ঈদুল ফিতরের নির্ধারিত ছুটির মধ্যবর্তী ১৮ মার্চ (বুধবার) নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় আজ রোববার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ১৮ মার্চ সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে। জরুরি পরিষেবা, যেমন—বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দরের কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট, ডাকসেবা এবং এ সংশ্লিষ্ট সেবা কাজে নিয়োজিত যানবাহন ও কর্মীরা এই ছুটির আওতা-বহির্ভূত থাকবে।
এ ছাড়া হাসপাতাল ও জরুরি সেবা এবং এ সেবার সঙ্গে সংশ্লিষ্ট কর্মী এবং চিকিৎসাসেবায় নিয়োজিত চিকিৎসক ও কর্মী, ঔষধসহ চিকিৎসা সরঞ্জামাদি বহনকারী যানবাহন ও কর্মীরা এবং জরুরি কাজের সঙ্গে সম্পৃক্ত অফিস এই ছুটির আওতা-বহির্ভূত থাকবে।
ব্যাংক কার্যক্রম চালু রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক এবং আদালতের কার্যক্রমের বিষয়ে সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় নির্দেশনা দেবে।
বেসরকারি খাতের শিল্পপ্রতিষ্ঠান বা কলকারখানা ও প্রতিষ্ঠানের জন্য সাধারণ ছুটি ঘোষণার ক্ষেত্রে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ অনুযায়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রয়োজনীয় নির্দেশনা দেবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

সকাল ৮টা থেকে অনলাইনে পাওয়া যাচ্ছে ১৯ মার্চের (বৃহস্পতিবার) রেলওয়ের পশ্চিমাঞ্চলের আন্তনগর ট্রেনগুলো টিকিট। এর পর দুপুর ২টায় বিক্রি শুরু হবে একইদিনের পূর্বাঞ্চলের আন্তনগর ট্রেনের টিকিট।
২ ঘণ্টা আগে
জ্বালানি তেল কিনতে রাজধানীসহ সারা দেশের পেট্রলপাম্পে যানবাহনের লাইন দীর্ঘ হচ্ছে। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করা ক্রেতাদের সঙ্গে পেট্রল-পাম্পের কর্মচারীদের কথা-কাটাকাটি, হাতাহাতির ঘটনাও ঘটছে। সীমা নির্ধারণের পরও বাড়তি চাহিদার চাপে বেশ কিছু পাম্প জ্বালানি তেলশূন্য হয়ে পড়েছে।
৮ ঘণ্টা আগে
দেশে গত বছর অন্তত ১২৪ শিশু হত্যাকাণ্ডের শিকার হয়েছে। একই সময়ে শিশুদের ওপর যৌন নির্যাতনের ৩০৮টি ঘটনার খবর গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। শিশু অধিকারবিষয়ক সংগঠন ‘শিশুরাই সব’-এর প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে।
১০ ঘণ্টা আগে
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদসহ দুজনকে ১৪ দিনের পুলিশি হেফাজতে (রিমান্ড) নিয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্কফোর্স (এসটিএফ)। গতকাল শনিবার দিবাগত রাতে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ সীমান্ত এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১৩ ঘণ্টা আগে