Ajker Patrika

ইরান যুদ্ধের বিপজ্জনক ধাপ শেষের পথে: আরব আমিরাত

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ০৮ মার্চ ২০২৬, ২২: ২৮
ইরান যুদ্ধের বিপজ্জনক ধাপ শেষের পথে: আরব আমিরাত
প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ইরানের সম্পর্ক আবার স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে, তবে গভীর আস্থার সংকট তৈরি হয়েছে তা মেটাতে কয়েক দশক লেগে যেতে পারে। ছবি: এপির সৌজন্যে

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধের সবচেয়ে ভয়াবহ ও বিপজ্জনক পর্যায়টি শিগগির শেষ হতে যাচ্ছে বলে আভাস দিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। তবে এই যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি হতে আরও দীর্ঘ সময় লাগতে পারে এবং তেহরানের সঙ্গে আরব দেশগুলোর আস্থার সংকট কাটাতে কয়েক দশক সময় লেগে যাবে বলে মনে করছে দেশটি। সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে আমিরাতের এক উচ্চপদস্থ কর্মকর্তা এসব তথ্য জানিয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, ‘দিন শেষে এই যুদ্ধ অবশ্যই শেষ হবে। আমার বিশ্লেষণ বলছে, যুদ্ধের ভয়াবহ বিপদটি খুব দ্রুতই কেটে যাবে। তবে আনুষ্ঠানিকভাবে যুদ্ধ শেষ হতে আরও কিছুটা সময় লাগতে পারে।’ তিনি সতর্ক করে বলেন, ‘প্রতিবেশী হিসেবে একসময় ইরানের সঙ্গে আরব দেশগুলোর সম্পর্ক স্বাভাবিক হবে ঠিকই, কিন্তু যুদ্ধের ফলে যে গভীর আস্থার সংকট তৈরি হয়েছে, তা মেটাতে কয়েক দশক লেগে যাবে।’

ভবিষ্যতে ইরানের সঙ্গে যেকোনো ধরনের সমঝোতার ক্ষেত্রে দেশটির ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে গুরুত্ব দেওয়া হবে বলে জানান এই কর্মকর্তা। তিনি বলেন, ‘এখন ক্ষেপণাস্ত্রের বিষয়টি আলোচনার মূল কেন্দ্রে চলে এসেছে। কারণ, ইরান যেভাবে ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে, তা এখন আর শুধু আত্মরক্ষামূলক হিসেবে দেখা হচ্ছে না।’

বিপুলসংখ্যক বিদেশি কর্মী এবং ব্যবসা ও পর্যটননির্ভর দেশ হিসেবে সংযুক্ত আরব আমিরাত ইরানের ক্ষেপণাস্ত্র হামলার শিকার হওয়া দেশগুলোর মধ্যে অন্যতম। এ বিষয়ে ওই কর্মকর্তা বলেন, ‘ইরান তাদের সব প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক এভাবে ঝুঁকির মুখে ফেলবে, তা আমরা আশা করিনি। তবে সময় প্রমাণ করেছে, আমরা এই পরিস্থিতির জন্য প্রস্তুত ছিলাম।’

আমিরাতের ওই কর্মকর্তা জানান, ফ্রান্স বর্তমানে দেশটির আকাশসীমায় টহল দিচ্ছে এবং ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করতে সরাসরি সহায়তা করছে। তিনি আরও নিশ্চিত করে বলেন, ‘আরব আমিরাত দীর্ঘ সময় ধরে এই ধরনের জরুরি পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছিল। ফলে দেশে বর্তমানে পর্যাপ্ত খাদ্যশস্যের মজুত রয়েছে এবং এ নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নৌ-পুলিশপ্রধানসহ পুলিশের ৫ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর

ইরানি তেলের ডিপোতে হামলার পর ইসরায়েলকে ‘হোয়াট দ্য ফা**’ বার্তা পাঠায় যুক্তরাষ্ট্র

জঙ্গল সলিমপুরে অভিযান: ড্রোন-হেলিকপ্টার থেকে নজরদারি, আটক ও অস্ত্র উদ্ধার

ফরিদপুরে আওয়ামী লীগ নেতাকে জেলগেটে বরণ করলেন বিএনপির এমপি

নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় চান প্রতিমন্ত্রী, সম্ভাব্যতা যাচাইয়ে কমিটি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত