
কুষ্টিয়ার মিরপুরে পানিতে ডুবে তিন বছরের এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে হাসপাতাল ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে নারী চিকিৎসকসহ তিনজন আহত হয়েছেন।
আজ শুক্রবার সকালে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। মৃত শিশু রাফি উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের নওদাপাড়া গ্রামের সাব্বির আহমেদের ছেলে।
পুলিশ, হাসপাতাল ও পরিবার সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে যায় রাফি। উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর হাসপাতাল চত্বরে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে উত্তেজিত স্বজন ও স্থানীয় কয়েকজন ব্যক্তি চিকিৎসকের কক্ষে ঢুকে অসদাচরণ করেন বলে অভিযোগ ওঠে। পরে মেডিকেল অফিসারের কক্ষসহ হাসপাতালের বিভিন্ন স্থানে ভাঙচুর চালানো হয়। এ ঘটনায় চিকিৎসক জান্নাতুল রিয়াসহ তিনজন আহত হন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা পীযূষ কুমার সাহা বলেন, শিশুটিকে হাসপাতালে আনার পর চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। এরপরই কিছু লোক চিকিৎসক ও হাসপাতালের কর্মীদের ওপর হামলা করেন। এতে নারী মেডিকেল অফিসার, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, জরুরি বিভাগের কর্মী ও আনসার সদস্য আহত হন। জরুরি বিভাগেও ব্যাপক ভাঙচুর চালানো হয়। বিষয়টি তাৎক্ষণিক প্রশাসনকে জানানো হয়েছে।
আহত চিকিৎসক জান্নাতুল রিয়া বলেন, সন্তান হারানোর বেদনার বিষয়টি সহানুভূতির সঙ্গে দেখা হলেও হাসপাতালের জরুরি সেবাকেন্দ্রে হামলা ও ভাঙচুরের ঘটনা চিকিৎসাসেবা ব্যাহত করেছে।
শিশুর বাবা সাব্বির আহমেদের জানান, হাসপাতালে নেওয়ার পর একজন চিকিৎসক একবার শিশুটির বুক পরীক্ষা করে কক্ষে চলে যান। এরপর ২০-২৫ মিনিট পর আরেকজন চিকিৎসক এসে পরীক্ষা করেন। তখন চিকিৎসকের সঙ্গে কথা-কাটাকাটি ও ধাক্কাধাক্কির একপর্যায়ে কক্ষের কাচ ভেঙে যায়। কারও গায়ে ইচ্ছাকৃত আঘাত করা হয়নি বলেও দাবি করেন সাব্বির।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয় বলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে জানান। এরপর স্বজনেরা হাসপাতালের দরজা ও বিভিন্ন স্থাপনা ভাঙচুর এবং চিকিৎসককে হেনস্তা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হামলাকারীদের পায়নি। পরে ভিডিও ফুটেজ দেখে তাঁদের শনাক্ত করা হয়েছে। তাঁদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

কক্সবাজার সমুদ্রসৈকতে বন্ধুদের সঙ্গে গোসলে নেমে স্রোতে ভেসে গিয়ে সীমান্ত নামের এক পর্যটক নিখোঁজ হয়েছেন। এ সময় স্রোতে ভেসে যাওয়া আরও দুজনকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজ পর্যটক সীমান্তের বাড়ি কিশোরগঞ্জ শহরের শোলাকিয়ায়।
২ মিনিট আগে
নেত্রকোনার দুর্গাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদ্য বহিষ্কৃত সদস্যসচিব হিমেল সরকারকে ছিনতাইয়ের অভিযোগে করা মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ শুক্রবার বিকেলে দুর্গাপুর চৌকি আদালতে হাজির করা হলে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
৪ মিনিট আগে
১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চকে কেন্দ্র করে সিরাজগঞ্জের হাটিকুমরুলে প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার দুপুরে গাড়িবহর পৌঁছানোর কথা। পথসভা ও জোহরের নামাজের বিরতির সময় নিরাপত্তায় জেলা পুলিশ ও হাইওয়ে পুলিশের প্রায় ৫০০ সদস্য দায়িত্ব পালন করবেন।
৬ মিনিট আগে
কদমতলি থানার উপপরিদর্শক (এসআই) মো. খালেকুজ্জামান জানান, খবর পেয়ে বেলা সাড়ে ১২টার দিকে কদমতলির ওই বাসার দ্বিতীয় তলার কক্ষের তালা ভেঙে মরদেহটি উদ্ধার করা হয়। এ সময় মরদেহ খাটের নিচে গলা কাটা অবস্থায় বিছানার চাদর দিয়ে মোড়ানো ছিল। তিন মাস আগে জুয়েল ও ইয়ানুর স্বামী স্ত্রী পরিচয়ে ওই বাসা ভাড়া নেন।
৯ মিনিট আগে