Ajker Patrika

ফের সেই স্কুলমাঠে পশুর হাট, প্রশাসনের নীরবতায় প্রশ্ন

কুড়িগ্রাম প্রতিনিধি
আপডেট : ২২ মে ২০২৬, ১৮: ৫৩
ফের সেই স্কুলমাঠে পশুর হাট, প্রশাসনের নীরবতায় প্রশ্ন
কুড়িগ্রামের উলিপুর উপজেলার দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে এক সপ্তাহ ধরে বসছে পশুর হাট। ছবি: আজকের পত্রিকা

মান্থলি পে-অর্ডার (এমপিও) স্থগিতের শাস্তি বহাল থাকার পরও দুই বছর বিরতির পর আবারও স্কুলমাঠে পশুর হাট বসানোর অনুমতি দিয়েছেন কুড়িগ্রামের উলিপুর উপজেলার দুর্গাপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক উৎপল কান্তি সরকার। ইজারাদারের সঙ্গে যোগসাজশে এক সপ্তাহ ধরে ওই স্কুলমাঠে পশুর হাট চলছে বলে অভিযোগ উঠেছে।

আজ শুক্রবার দুপুরে সরেজমিনে দেখা যায়, স্কুলমাঠে গরু-ছাগলের হাট বসেছে। মাঠজুড়ে পশুর খাদ্য ও বর্জ্যে পরিবেশ নোংরা হয়ে গেছে।

স্কুলটির শিক্ষকদের অভিযোগ, ইজারাদার ও প্রধান শিক্ষক উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছ থেকে অনুমতি নেওয়ার দাবি করে স্কুলমাঠে আবারও পশুর হাট বসিয়েছেন।

তবে ইউএনও এ টি এম আরিফ দাবি করেছেন, তিনি এ বিষয়ে কিছুই জানেন না।

ইজারাদার ও দুর্গাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবেদ আলী সরদার বলেন, স্কুল কর্তৃপক্ষের অনুমতি নিয়ে মাঠে হাট বসানো হয়েছে। ঈদ উপলক্ষে কয়েকটি হাট এখানে বসবে। আইনের দিক থেকে ঠিক না হলেও বহু বছর ধরে এটি চলে আসছে।

এর আগে ২০২৪ সালে গণ-অভ্যুত্থানের পর শিক্ষার্থীদের দাবির মুখে স্কুলমাঠ থেকে পশুর হাট সরিয়ে নেওয়া হয়। এরপর দুর্গাপুর হাটের আলী কালি মার্কেটের পেছনের মাঠে পশুর হাট বসেছিল। তবে দুই বছর না যেতেই আবার স্কুলমাঠে হাট বসানো শুরু হয়েছে।

এর আগে স্কুলমাঠে পশুর হাট বসানো এবং এসএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র বাবদ টাকা আদায়ের অভিযোগে ২০২৪ সালের মে মাসে প্রধান শিক্ষক উৎপল কান্তি সরকারের এমপিও স্থগিত করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। এখন পর্যন্ত তাঁর এমপিও স্থগিত রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক উৎপল কান্তি সরকার বলেন, ঈদ উপলক্ষে হাট বসানোর অনুমতি দেওয়া হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা লঙ্ঘনের বিষয়ে প্রশ্ন করা হলে প্রধান শিক্ষক কোনো মন্তব্য না করে ফোনের সংযোগ কেটে দেন।

ইউএনও এ টি এম আরিফ বলেন, ‘স্কুলমাঠে অস্থায়ী পশুর হাট বসানোর আবেদনের পরিপ্রেক্ষিতে আমরা জেলা প্রশাসনের মতামত চেয়েছি। তবে এখনো কোনো জবাব পাইনি। আর দুর্গাপুর স্কুলমাঠের ইজারাদার জানিয়েছেন, তিনি স্কুল কর্তৃপক্ষের অনুমতি নিয়ে মাঠে পশুর হাট বসিয়েছেন। এ বিষয়ে আমার কিছু জানা নেই।’

হাট ইজারার শর্ত ভঙ্গের অভিযোগে ইজারাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কি না—এ প্রশ্নের জবাব এড়িয়ে যান ইউএনও।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাতভর উত্তাল চট্টগ্রাম: পুলিশের পোশাক পরিয়ে সরানো হয় ধর্ষণে অভিযুক্তকে, রাখা হয়েছে কোথায়?

তথ্য গোপন করে ১৬ বছর ধরে প্রধান শিক্ষকের পদে বহাল তিনি

স্থানীয় নির্বাচনে বড় পরিবর্তন: থাকছে না পোস্টার ও দলীয় প্রতীক, অক্টোবরে ভোটের প্রস্তুতি

যৌথ পরিবারে কোরবানি কীভাবে দিতে হয়, বিধান কী

ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, অভিযোগের বিষয়ে যা বলছে বিএনপি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত