
কুড়িগ্রামের রৌমারী উপজেলার গয়টাপাড়া ও ইজলামারী সীমান্তপথে নারী-শিশুসহ ৯ জনকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাংলাদেশের অভ্যন্তরে পুশ ইনের চেষ্টা করেছে। এদিকে বিজিবি ও স্থানীয়রা তাদের প্রতিহত করেছে। ফলে আজ রোববার ভোর থেকে রাত ৮টায় শেষ খবর পাওয়া পর্যন্ত তারা শূন্যরেখার কাছে পাটখেতে খোলা আকাশের নিচেই ছিল।
বিজিবি ও সীমান্ত এলাকার লোকজনের ভাষ্য, আজ ভোর ৬টার দিকে উপজেলার শৌলমারী ইউনিয়নের গয়টাপাড়া সীমান্তপথে এক নারী, দুই শিশু, তিন যুবকসহ ৬ জন এবং সদর ইউনিয়নের ইজলামারী সীমান্তে আরও ৩ জনকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করে বিএসএফ।
বিজিবি জানায়, পুশ ইনের চেষ্টার পর বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে বৈঠক হয়। তবে কোনো সিদ্ধান্ত ছাড়াই তা শেষ হয়।
বৈঠকে সীমান্তে জড়ো করা ব্যক্তিদের বাংলাদেশের নাগরিক বলে দাবি করে বিএসএফ। ভুক্তভোগী নারী-পুরুষেরাও নিজেদের বাংলাদেশি নাগরিক দাবি করেছেন। তবে অনুপ্রবেশের অভিযোগে তাদের গ্রহণে অস্বীকৃতি জানায় বিজিবি। একই সঙ্গে তাদের পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে বলে জানানো হয়।
সীমান্ত এলাকায় বিজিবি ও বিএসএফের পাশাপাশি বাংলাদেশের স্থানীয় গ্রামবাসীর নজরদারি অব্যাহত রয়েছে। ঘটনাস্থলে স্থানীয় জনপ্রতিনিধিসহ গ্রামবাসী অবস্থান নিয়েছে। জনবল বাড়িয়ে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি।
জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, ‘উদ্ভূত পরিস্থিতিতে বিজিবি সীমান্তে জনবল ও নজরদারি বাড়িয়েছে। স্থানীয়রা বিজিবিকে সহায়তা করছে। সীমান্তে জড়ো করা নারী-শিশুসহ অন্যরা আগের স্থানেই অবস্থান করছে। বিজিবি তাদের বাংলাদেশ ভূখণ্ডে প্রবেশ করতে দেবে না।’
বিএসএফের পক্ষ থেকে ঠেলে দেওয়া ব্যক্তিদের বাংলাদেশি নাগরিক দাবি প্রসঙ্গে বিজিবির অধিনায়ক বলেন, ‘তারা অনুপ্রবেশকারী। তারা তো আমাদের এদিক থেকে যায়নি। আমরা তাদের ঢুকতে দেব না। তাদেরকে ফেরত দিতে হলে আইনানুগভাবে ফেরত পাঠাতে হবে। বিএসএফকে সেই বার্তাই দেওয়া হয়েছে। সীমান্ত আইনের বাইরে তো কিছু করার নেই।’
রাতে নারী ও শিশুদের নিরাপত্তা প্রসঙ্গে বিজিবির অধিনায়ক বলেন, ‘কিছু করার নেই। সমস্যার সমাধান হয়নি। ইন্ডিয়া পুশ করেছে, আমরা আসতে দিইনি। তারা তো আমাদের সীমানায় আসেনি। আমরা আমাদের মতো করে থাকব। আপাতত আসতে দেব না যতক্ষণ পর্যন্ত না একটা ভালো সমাধানে আসছে।’

কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যাকাণ্ডের এক বছরের বেশি সময় পার হলেও নেপথ্যের কারণ এবং জড়িত ব্যক্তিরা শনাক্ত হয়নি। গ্রেপ্তার করা হয়নি কোনো আসামি। থানা থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) ন্যস্ত করার পর মামলাটির তদন্ত কর্মকর্তা আরও দুই দফায় পরিবর্তন হয়েছে।
৩৩ মিনিট আগে
রংপুর-দিনাজপুর মহাসড়কের পাগলাপীর থেকে রংপুর মেডিকেল মোড় পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সড়কে গত তিন বছরে প্রায় ১০০ বার গর্ত ভরাট ও সংস্কার করা হলেও মিলছে না স্থায়ী সমাধান। সর্বশেষ গর্তে ইট বিছিয়ে জোড়াতালি দেওয়া হলেও কোথাও ইট দেবে, কোথাও উঠে গিয়ে সড়ক আরও উঁচু-নিচু ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
২ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে মাদক সেবনকালে আটক উপজেলা যুবদলের এক নেতাসহ তিন জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার এলাহাবাদ ইউনিয়নের শ্রীপুর গ্রামের একটি মুরগির খামারে অভিযান চালিয়ে মাদক সেবনরত...
৩ ঘণ্টা আগে
কারিগরি ত্রুটিতে বন্ধ হয়ে যাওয়া চট্টগ্রামে ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) উৎপাদন ১২ দিন পর আবারও শুরু হয়েছে। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে কারখানাটিতে পুনরায় ইউরিয়া সার উৎপাদন শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন সিইউএফএলের কর্মকর্তা এ কে এম সেলিম রেজা চৌধুরী।
৩ ঘণ্টা আগে