
কুড়িগ্রামের উলিপুরে ভিজিএফের ১০৪টি স্লিপসহ মতিয়ার রহমান (৬০) নামে এক ব্যক্তিকে আটকের পর ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। দিনভর নানা নাটকীয়তার পর রাতে আটক ব্যক্তিকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয় বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঈদুল আজহা উপলক্ষে গত রোববার সকালে দলদলিয়া ইউনিয়ন পরিষদে ভিজিএফের চাল বিতরণ শুরু হয়। ইউনিয়নের ৫ হাজার ৪০৪ জন ব্যক্তি ১০ কেজি করে ৫০ টন ৪৪০ কেজি চাল পাওয়ার কথা। গতকাল সোমবার দুপুরে পরিষদে উপস্থিত লোকজন চাল বিতরণের সময় ১০৪টি স্লিপসহ মতিয়ার রহমান নামে এক ব্যক্তিকে আটক করে। খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ও থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যায়। স্লিপগুলোও জব্দ করা হয়।
আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে জনগণতে জানায় প্রশাসন। কিন্তু গভীর রাতে তাঁকে থানা থেকে ছেড়ে দেওয়া হয়। অভিযুক্ত মতিয়ার রহমান দলদলিয়া ইউনিয়নের সাহেবের কুটি গ্রামের হোসেন আলীর ছেলে বলে জানা গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, ১০৪টি স্লিপের বিপরীতে ওই ব্যক্তি ১ টন (১ হাজার কেজি) ৪০ কেজি চাল উত্তোলন করে কালোবাজারে বিক্রয় করার পাঁয়তারা করছিলেন।
এ বিষয়ে জানতে চাইলে দলদলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান দেলওয়ার হোসেন বলেন, ‘চাল বিতরণ চলাকালীন হঠাৎ করে জনতার হাতে মতিয়ার রহমান নামে এক ব্যক্তি ১০৪টি স্লিপসহ আটক হন। স্লিপগুলো কার কাছ থেকে উনি পেয়েছেন তা আমরা জানি না। খবর পেয়ে এসিল্যান্ড স্যার ও পুলিশ এসে ওই ব্যক্তিকে নিয়ে যান। পরে ১০৪টি স্লিপের চাল রেখে বাকি সব চাল বিতরণ করা হয়েছে।’
অভিযুক্তকে মাঝরাতে ছেড়ে দেওয়ার বিষয়ে জানতে চাইলে উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক বলেন, ‘এসিল্যান্ড মহোদয়ের নির্দেশে মতিয়ার রহমান নামে ওই ব্যক্তিকে দলদলিয়া ইউনিয়ন পরিষদ থেকে আটক করে থানায় নিয়ে আসা হয়। পরবর্তীতে যে ব্যক্তিরা অভিযোগ করেছেন তাঁরাই এসিল্যান্ডের কাছে মুচলেকা দেওয়ায় ওই ব্যক্তিকে ছেড়ে দেওয়া হয়েছে।’
এ প্রসঙ্গে সহকারী কমিশনার (ভূমি) এস. এম. মেহেদী হাসান বলেন, ‘কিছু ব্যক্তির মৌখিক অভিযোগের ভিত্তিতে দলদলিয়া ইউনিয়ন পরিষদ চত্বর থেকে মতিয়ার রহমানকে আটকসহ ১০৪টি ভিজিএফের চালের স্লিপ জব্দ করা হয়। পরবর্তীতে যারা অভিযোগ করেছিলেন তাঁরাই সুপারিশ করেন এবং যেহেতু আটক ব্যক্তির কাছে চাল পাওয়া যায়নি তাই মানবিক দিক বিবেচনা করে মুচলেকা নিয়ে মতিয়ার রহমানকে ছেড়ে দেওয়া হয়েছে।’

রাজবাড়ী কেন্দ্রীয় বাস টার্মিনালটি তিন দশকেও পূর্ণাঙ্গভাবে চালু হয়নি। প্রায় পৌনে ২ কোটি টাকা ব্যয়ে নির্মিত টার্মিনাল ভবন ও এর আসবাবপত্র অবহেলা-অযত্নে নষ্ট হচ্ছে। জানা গেছে, শহর থেকে দূরে হওয়ায় এবং প্রয়োজনীয় ব্যবস্থাপনার অভাবে বাসমালিকেরা শুরু থেকেই টার্মিনালটি ব্যবহার করতে অনাগ্রহী ছিলেন।
২ ঘণ্টা আগে
কয়েক বছর আগেই থেমে গেছে সিরাজগঞ্জের জাতীয় জুট মিল লিমিটেডের মেশিনগুলো। একসময় হাজারো শ্রমিক কাজ করলেও এখন সেখানে রয়েছে শুধু মরিচা ধরা যন্ত্রপাতি। তবে থামেনি খরচ। এই অচল কারখানার কর্মকর্তা-শ্রমিকদের বেতন ও রক্ষণাবেক্ষণে প্রতি মাসে সরকারের ব্যয় হচ্ছে প্রায় ৬৫ থেকে ৭০ লাখ টাকা।
৩ ঘণ্টা আগে
রাজধানীর হাজারীবাগ এলাকায় নিষিদ্ধঘোষিত সংগঠনের ব্যানারে ঝটিকা মিছিল করার অভিযোগে কেরানীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহীন আহমেদসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৫০ জন নেতা-কর্মীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ।
৫ ঘণ্টা আগে
জুলাই গণ-অভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে বাংলা একাডেমিতে জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে তিনটি বইয়ের পাঠ পর্যালোচনা অনুষ্ঠিত হয়েছে। সেখানে বক্তারা বলেছেন, জুলাই নিয়ে লেখা গল্পগুলো শুধু গল্প নয়, এটি ইতিহাস। জুলাই গণ-অভ্যুত্থানে যেসব ছড়া প্রেরণা জুগিয়েছিল, সেগুলো আন্দোলনে স্ফুলিঙ্গ ছড়িয়ে দেয়...
৫ ঘণ্টা আগে