
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে কুড়িগ্রাম-৪ (চিলমারী-রৌমারী-রাজিবপুর) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) বিপ্লব হাসান পলাশসহ ৫০ জনের নামে হত্যাচেষ্টার মামলা হয়েছে। গতকাল বুধবার চিলমারী মডেল থানায় মামলাটি নথিভুক্ত করা হয়। মামলায় অজ্ঞাতনামা আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে।
একই দিন রাতে অভিযান চালিয়ে ওই মামলার এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশাহেদ খান এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার বাদী সাহেব আলী (১৯)। তিনি চিলমারী উপজেলার রমনা মডেল ইউনিয়নের মুদাফৎ থানা এলাকার আমিনুল ইসলামের ছেলে।
গ্রেপ্তার তিন আসামি হলেন রমনা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ও ছাত্রলীগের সাবেক সভাপতি নুর ই এলাহী তুহিন, ছাত্রলীগ কর্মী সামিউল ইসলাম ওরফে সাগর মিয়া এবং আওয়ামী লীগ কর্মী জাকিউল ইসলাম।
মামলার এজাহারের বরাতে ওসি জানান, গত বছরের ২ আগস্ট চিলমারীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে আওয়ামী লীগের নেতা-কর্মীরা অতর্কিত হামলা চালান। এতে হামলায় বাদী সাহেব আলীসহ বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। এ ঘটনায় সাবেক এমপি বিপ্লব হাসান পলাশকে প্রধান আসামি করে মামলা হয়েছে।
ওসি মুশাহেদ খান বলেন, মামলায় তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়নের সজিব হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া সন্দেহভাজন আসামি ও সাবেক ইউপি সদস্য আলিমের মুক্তির দাবিতে সদর থানার সামনে বিক্ষোভ করেছেন তাঁর সমর্থক ও স্থানীয় বাসিন্দারা।
১৩ মিনিট আগে
চট্টগ্রাম নগরীতে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের শতাধিক নেতা-কর্মী মিছিল করেছেন বলে অভিযোগ উঠেছে। সোমবার (১ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে এ মিছিলের দৃশ্য দেখা যায়।
১৮ মিনিট আগে
রাজধানীর পুরান ঢাকার বংশাল ডিজিটাল স্কেলের গোডাউনে বৈদ্যুতিক সুইচ থেকে ছড়ানো আগুনে তিন কর্মচারী দগ্ধ হয়েছেন। তাদের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে।
১৯ মিনিট আগে
ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছেন বিক্ষোভকারীরা। কার্যালয়ের বাঁদিকে কিছু লোক জড়ো হয়ে মাইকে বক্তব্য ও স্লোগান দিচ্ছেন। আর ব্যাংকের প্রধান ফটকসহ আশপাশে শতাধিক পুলিশ সদস্য মোতায়েন রয়েছেন।
৩৫ মিনিট আগে