কুড়িগ্রামের সদর উপজেলায় বসতভিটা দখলে বাধা দেওয়ায় এক দম্পতিকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ ‘ভূমিদস্যুদের’ বিরুদ্ধে। আজ শুক্রবার সকালে কুড়িগ্রাম শহরতলির ভেলাকোপা হানাগড়ের মাথা এলাকায় এ ঘটনা ঘটে। আহত দম্পতি হলেন রফিকুল ইসলাম (৪৫) ও তাঁর স্ত্রী কাকলি বেগম। তাঁরা কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন।
অভিযুক্ত ব্যক্তিরা হলেন ইয়াকুব আলী (৫০), রিপন মিয়া (৩০) ও লিটন মিয়া (২৫)। তাঁরা এলাকায় চিহ্নিত ভূমিদস্যু হিসেবে পরিচিত। তাঁদের বিরুদ্ধে লাঠিসোঁটা নিয়ে রফিকুল ইসলামের বসতভিটা দখলচেষ্টা ও হামলার অভিযোগ উঠেছে।
স্থানীয় বাসিন্দারা ও ভুক্তভোগীর পরিবার জানায়, আজ সকালে প্রতিপক্ষ ভূমিদস্যুরা আকস্মিক রফিকুলের বসতভিটার জমি ঘিরতে আসে। এতে ওই দম্পতি বাধা দিতে গেলে ইয়াকুব ও তাঁর লোকজন ওই দম্পতির ওপর হামলা চালান। এতে রফিকুল ও তাঁর স্ত্রী দুজনই আহত হন। পরে স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালে চিকিৎসাধীন ভুক্তভোগী রফিকুল ইসলাম বলেন, ‘ইয়াকুব ও রিপন মিয়ারা আমাদের বসতভিটা জোর করে দখলের চেষ্টা চালায়। আমি বাধা দিতে গেলে তারা আমাকে পেটাতে থাকে। আমার স্ত্রী এগিয়ে এলে তারা তার ওপরও হামলা চালায়। আমরা অপরাধীদের বিরুদ্ধে কুড়িগ্রাম সদর থানায় লিখিত অভিযোগ করেছি।’
এ ব্যাপারে অভিযুক্ত ইয়াকুব আলী ও রিপন মিয়ার মন্তব্য জানতে তাঁদের মোবাইল ফোন নম্বরে একাধিকবার কল দিলেও তাঁরা সাড়া দেননি। কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাবিবুল্লাহ্ লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টির নিশ্চিত করে বলেন, তদন্ত সাপেক্ষে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বরিশালের হিজলায় সয়াবিনখেত থেকে খালেক মুন্সী (৫০) নামের এক মানসিক প্রতিবন্ধীর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার মাউলতলা গ্রামের একটি সয়াবিনখেত থেকে এই লাশ উদ্ধার করে হিজলা থানা-পুলিশ। খালেক মুন্সী উত্তর মাউলতলা গ্রামের আব্দুল জলিল মুন্সীর ছেলে।
৫ মিনিট আগে
গোপন সংবাদের ভিত্তিতে চিতলিয়া এলাকায় ‘হিরন এন্টারপ্রাইজ’ নামের একটি দোকানে অভিযান চালানো হয়। এ সময় দোকানের ভেতর থেকে অবৈধভাবে মজুত করে রাখা আটটি ড্রামে প্রায় ১ হাজার ৬০০ লিটার ডিজেল পাওয়া যায়।
৭ মিনিট আগে
সাতক্ষীরা থেকে ঢাকাগামী ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ নামের একটি গাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় সন্দেহজনক আচরণ করলে নাইমকে তল্লাশি করা হয়। তাঁর হাতে থাকা মোবাইল ফোনের ব্যাগ থেকে ৫২ প্যাকেট ইয়াবা উদ্ধার করা হয়।
৯ মিনিট আগে
অভিযানে একটি পিকআপসহ বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে জিরা, মেহেদি, বিভিন্ন ধরনের কসমেটিকস সামগ্রী, শাড়ি, বাসমতী চাল, সাবান, ফুচকা, বাজি ও বিভিন্ন প্রকার ওষুধ।
৩২ মিনিট আগে