Ajker Patrika

ফুলবাড়ীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৪

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ২১: ৪১
ফুলবাড়ীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৪
ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে এক নারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে হেরোইন, ইয়াবা ও ফেনসিডিলসহ বিভিন্ন মাদক ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।

গতকাল রোববার রাত ১০টার দিকে উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের কুটিচন্দ্রখানা মাদারেরপাঠ গ্রামের মাদারেরপাঠ সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন কাকলী রানীর বাড়িতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কাকলী রানী (৩৭), জয়দেব কুমার মহন্ত (২৫), সুভাষ চন্দ্র ওরফে বাবু (৩০) এবং মো. আহসান হাবীব ওরফে সাহেব (৪০)। তাঁদের মধ্যে তিনজন ফুলবাড়ী উপজেলার এবং একজন উলিপুর উপজেলার বাসিন্দা।

পুলিশ জানায়, অভিযানে তাঁদের কাছ থেকে ১ দশমিক ১ গ্রাম হেরোইন, ৩০টি ইয়াবা বড়ি, দুই বোতল ফেনসিডিল ও নগদ ১৮ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, এ ঘটনায় ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত