Ajker Patrika

ভাড়া বাসায় করতেন কারবারি, ২০ কেজি গাঁজাসহ আটক নারী

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
ভাড়া বাসায় করতেন কারবারি, ২০ কেজি গাঁজাসহ আটক নারী
২০ কেজি গাঁজা ও ১২টি ইয়াবা বড়িসহ রুমা খাতুন। ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজা ও ১২টি ইয়াবা বড়িসহ রুমা খাতুন (৩৬) নামের এক নারী মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে উপজেলার ভূরুঙ্গামারী ইউনিয়নের দেওয়ানের খামার এলাকার ওই বাড়ি থেকে তাঁকে আটক করা হয়।

রুমা খাতুন উপজেলার জয়মনিহাট ইউনিয়নের বড় খাটামাড়ি গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাইদের উপস্থিতিতে বাড়িটিতে অভিযান চালানো হয়। এ সময় পলিথিন ও স্কচটেপে মোড়ানো তিনটি প্যাকেট থেকে ২০ কেজি গাঁজা এবং ১২টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, রুমা খাতুন ও তাঁর স্বামী গোলাম রব্বানী বাসাটি ভাড়া নিয়ে মাদক মজুত ও পাচারের কাজে ব্যবহার করতেন। তাঁরা ভারতীয় সীমান্ত থেকে গাঁজা ও ইয়াবা সংগ্রহ করে সেখানে মজুত রাখতেন। পরে সুযোগ বুঝে দেশের বিভিন্ন স্থানে এসব মাদক সরবরাহ করা হতো।

ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, আটক রুমা খাতুনকে আজ রোববার আদালতে পাঠানো হয়েছে। উপজেলায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত