
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার দাড়িয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকায় ট্রাকের চাকা বিস্ফোরিত হয়ে নিয়ন্ত্রণ হারানোর পর হাইওয়ে পুলিশের একটি পিকআপের ওপর উল্টে পড়ে। এতে পিকআপে থাকা ভৈরব হাইওয়ে পুলিশের কনস্টেবল পারভেজ মিয়া নিহত হয়েছেন।
সোমবার (৪ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভৈরব হাইওয়ে পুলিশের একটি টহল পিকআপের চাকায় হাওয়া দেওয়া হচ্ছিল। এ সময় পেছন দিক থেকে আসা ধানের খড়বোঝাই একটি ট্রাকের চাকা হঠাৎ বিস্ফোরিত হলে চালক নিয়ন্ত্রণ হারান। পরে ট্রাকটি হাইওয়ে পুলিশের পিকআপের ওপর হেলে পড়ে।
এতে পিকআপে থাকা কনস্টেবল পারভেজ মিয়া ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।
দুর্ঘটনার পর টিএসআই জাকির হোসেনের নেতৃত্বে হাইওয়ে পুলিশের সদস্যরা উদ্ধারকাজ শুরু করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয় থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। দীর্ঘ চেষ্টার পর ফায়ার সার্ভিসের কর্মীরা ট্রাকের নিচে চাপা পড়া কনস্টেবল পারভেজ মিয়ার মরদেহ উদ্ধার করেন।
ভৈরব হাইওয়ে থানার সার্জেন্ট রোকনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দাড়িয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকায় টহলরত হাইওয়ে পুলিশের পিকআপের ওপর একটি ট্রাক উল্টে পড়ে। ট্রাকের চাকা বিস্ফোরিত হয়ে নিয়ন্ত্রণ হারানোর পর এ দুর্ঘটনা ঘটে। এতে কনস্টেবল পারভেজ মিয়া ঘটনাস্থলেই নিহত হন।

দিনাজপুরের ফুলবাড়ী আশ্রয়ণ প্রকল্পের সড়ক পাকাকরণসহ বিভিন্ন সমস্যা নিরসনের দাবি জানিয়েছেন বাসিন্দারা। আজ বুধবার উপজেলার খয়েরবাড়ী বালুপাড়া আশ্রয়ণ প্রকল্প এলাকায় তাঁরা বিক্ষোভ ও মানববন্ধন করেন। এর আগে গতকাল মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে একটি লিখিত আবেদন জমা দেন বাসিন্দ
৬ মিনিট আগে
গাইবান্ধার সুন্দরগঞ্জে বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে মো. আবু সাঈদ নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার বেলকা ইউনিয়নের পশ্চিম বেলকা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবু সাঈদ ওই গ্রামের মো. রেজাউল ইসলামের ছেলে।
১০ মিনিট আগে
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় খুলনা সিটি করপোরেশন (কেসিসি) স্বল্প আয়ের ১০০ পরিবারের মাঝে মশারি বিতরণ করেছে। আজ বুধবার সকালে ২৭ নম্বর ওয়ার্ড অফিসে প্রধান অতিথি হিসেবে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু এ মশারি বিতরণ করেন।
২০ মিনিট আগে
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েমকে দায়িত্ব দেওয়ার ৫৬ দিনের মাথায় সরিয়ে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো সর্বাত্মক শাটডাউন কর্মসূচি চলছে। আজ বুধবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক ভেতর থেকে বন্ধ রেখে...
২১ মিনিট আগে