
বাগেরহাটের শরণখোলা উপজেলার একটি বাড়ির শয়নকক্ষ থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় মরদেহের পাশ থেকে একটি চিরকুটও উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার রাজৈর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন রাজৈর গ্রামের আব্দুল মজিদের ছেলে মো. কবির হোসেন এবং তাঁর স্ত্রী হালিমা বেগম। কবির পেশায় জেলে ছিলেন। তাঁদের পাঁচ বছর ও দুই মাস বয়সী দুটি সন্তান রয়েছে।
পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে উদ্ধার করা চিরকুটে মৃত্যুর জন্য কাউকে দায়ী করা হয়নি এবং স্বেচ্ছায় পৃথিবী থেকে চলে যাওয়ার কথা লেখা রয়েছে। তবে চিরকুটটি কার লেখা এবং এর সঙ্গে ঘটনার সম্পর্ক রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
স্থানীয়দের ভাষ্য, দম্পতির মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। তবে ওই বিরোধের সঙ্গে এ ঘটনার কোনো সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু বলতে পারেনি পুলিশ।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকেয়া খানম বলেন, স্থানীয়দের খবরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে। মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, প্রাথমিক তথ্যে জানা গেছে, এক সপ্তাহ ধরে স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ চলছিল। হালিমা বেগমের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

নারায়ণগঞ্জের আড়াইহাজারে লোডশেডিং নিয়ে ফেসবুক পোস্ট শেয়ার করায় আরাফাত হোসেন নামে এক তরুণকে মারধর ও বিকাশে ২০ হাজার টাকা মুক্তিপণ আদায়ের অভিযোগ উঠেছে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। পুলিশ তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। লিখিত অভিযোগ না পাওয়ার কথা জানিয়েছে পুলিশ।
৫ মিনিট আগে
কুমিল্লার লালমাই পাহাড়ের সাদ্ধের মুড়া এলাকায় দশম শ্রেণির এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনায় মো. সাকিব নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। অন্য অভিযুক্তদের ধরতে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে।
২৪ মিনিট আগে
রাজবাড়ীতে ব্যবসায়িক বিরোধের জেরে নারী উদ্যোক্তা জাকিয়া সুলতানাকে মারধর ও হেনস্তার অভিযোগ উঠেছে। তাঁর দাবি, ঘটনার পর ‘আস্থা পোশাক শিল্প’ বন্ধ হয়ে গেছে। প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত প্রায় চার হাজার নারী শ্রমিকের কর্মসংস্থান অনিশ্চয়তায় পড়েছে বলে অভিযোগ তাঁর।
৩৮ মিনিট আগে
বান্দরবানের থানচি উপজেলার লিটক্রে সীমান্ত সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ঠিকাদারের একটি জিপ উল্টে চালক মো. দেরাজ মিঞা নিহত হয়েছেন। দুর্ঘটনায় তিন ঠিকাদার আহত হয়েছেন। তাঁদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে