
কিশোরগঞ্জের ভৈরব উপজেলার আগানগর ইউনিয়নের নবীপুর গ্রামের নূরে মদিনা ইব্রাহিমিয়া মাদ্রাসার দুই শিক্ষার্থীকে অপহরণের অভিযোগ উঠেছে।
সোমবার (১৭ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে নবীপুর চনকান্দা মসজিদের পাশ থেকে তাদের অপহরণ করা হয়েছে বলে অভিযোগ করেছেন মাদ্রাসা কর্তৃপক্ষ।
মাদ্রাসার শিক্ষক মুফতি দেলোয়ার হোসাইন ও পরিচালক মো. জামাল মিয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় মাদ্রাসার শিক্ষক মুফতি দেলোয়ার হোসাইন বাদী হয়ে সোমবার দিবাগত রাত ১২টার দিকে ভৈরব থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
মাদ্রাসা সূত্রে জানা যায়, সোমবার রাতে শিক্ষার্থীরা স্থানীয় বিভিন্ন বাড়ি থেকে লজিং শিক্ষার্থীদের জন্য খাবার সংগ্রহ করতে যায়। রাত পৌনে ৯টার দিকে চনকান্দা এলাকায় ফজলুল হক মেম্বারের বাড়ি থেকে খাবার নিয়ে মাদ্রাসায় ফেরার পথে চনকান্দা মসজিদের পাশে দাঁড়িয়ে থাকা একটি সাদা রঙের মাইক্রোবাস থেকে কয়েকজন তাদের গতিরোধ করে। পরে দেশীয় অস্ত্রের মুখে দুই শিক্ষার্থীকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।
এ সময় তাদের সঙ্গে থাকা অন্য কয়েকজন শিক্ষার্থী দৌড়ে পাশের একটি বাড়িতে আশ্রয় নেয়। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌঁছানোর আগেই অপহরণকারীরা ঘটনাস্থল ত্যাগ করেন।
অপহৃত দুই শিক্ষার্থী হলেন কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের জয়নাল মিয়ার ছেলে জুনাইদ মিয়া (১৩) এবং লোকমান মিয়ার ছেলে সাঈদ হাসান (১৫)। তারা দুজনই মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষার্থী।
ঘটনার পর থেকে দুই শিক্ষার্থীর কোনো খোঁজ পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে মাদ্রাসা কর্তৃপক্ষ, স্বজন ও এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, ‘রাতেই অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং শিক্ষার্থীদের উদ্ধারে পুলিশ কাজ করছে।’

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযানে আলোচিত দুই কিশোর গ্যাং ‘র’ ও ‘ক্রাইম সেটআপের’ চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে হত্যা, ছিনতাই, মাদকসহ একাধিক মামলার আসামিও রয়েছেন।
১১ মিনিট আগে
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় স্থানীয় বিএনপি ও জিয়া পরিষদের দুই নেতার বিরোধের জেরে সংঘর্ষ হয়েছে। এতে বিএনপি নেতা ও তাঁর স্ত্রীসহ তিনজন আহত হয়েছেন। আহতরা সবাই বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। গতকাল শুক্রবার রাত ৮টার পর উপজেলার রুকিন্দীপুর ইউনিয়নের চক রোয়াইড গ্রামের....
১৪ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক নারী শিক্ষার্থীকে মোবাইল ফোনে কল করে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে টাঙ্গাইলের এক যুবককে পুলিশে দিয়েছেন শিক্ষার্থীরা। গতকাল শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে রাবি রেলস্টেশন এলাকায় তাঁকে আটক করা হয়। এ সময় ওই যুবককে মারধরও করা হয়। পরে আজ শনিবার ভোর সাড়ে ৫টার দিকে....
২০ মিনিট আগে
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাঁদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। তিনি বলেন, ‘কৃতী সন্তানদের এই স্বীকৃতি ও উৎসাহ প্রদান তাদের ভবিষ্যৎ সাফল্যের পথে আরও বেশি অনুপ্রেরণা জোগাবে। শুধু মেধার বিকাশ নয়, শিক্ষার্থীদের সততা, নৈতিকতা ও মানবিক...
২২ মিনিট আগে